1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
ইয়াং ফাউন্ডেশনের উদ্যোগে ফটিকছড়িতে বন্যার্তদের উদ্ধার এবং পুনর্বাসন কার্যক্রম। - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
সিদ্ধিরগঞ্জে ফ্যাসিস্ট আঃ লীগের অন্যতম দোসর মুনিরের বিরুদ্ধে সীমাহীন অভিযোগ উঠেছে বান্দরবানে পার্বত্য সমস্যা নিয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত। বান্দরবানে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত। সবুজ বাউফল গড়ার প্রত্যয়ে শিক্ষার্থীদের হাতে সহস্রাধিক গাছের চারা গাজীপুরে ‘গৌরবের জুলাই-২০২৬’ শীর্ষক আলোচনা বান্দরবানে আলীকদমের নতুন উদ্যোক্তার বাগানে অনাকাঙ্ক্ষিত হামলা। মোহনপুরে কৃষক স্মার্ট কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম পরিদর্শনে কৃষি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা আদমদীঘিতে ১০০ গ্রাম গাঁজাসহ যুবক আটক হাকিমপুর হিলিতে দুই মেয়েকে ফেলে যাওয়ার সংবাদ ঘোষণা পত্রিকায় প্রকাশ হওয়ায় শিশু দুটিকে দাদা দাদির হাতে তুলে দিলেন ওসি ডিএনসির অভিযানে উদ্ধার ২টি টাপেন্টাডল ট্যাবলেট

ইয়াং ফাউন্ডেশনের উদ্যোগে ফটিকছড়িতে বন্যার্তদের উদ্ধার এবং পুনর্বাসন কার্যক্রম।

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ৭ সেপ্টেম্বর, ২০২৪, ৮:৪১ অপরাহ্ণ

আব্দুল কাদের চৌধুরী, ফটিকছড়ি প্রতিনিধি: ইয়াং ফাউন্ডেশন বাংলাদেশ সম্প্রতি ঘটে যাওয়া ফটিকছড়ির বন্যা পরিস্থিতিতে আশাব্যঞ্জক পদক্ষেপ গ্রহণ করেছে। ফাউন্ডেশনের কর্মীরা তৎপরভাবে কাজ করে ১০০ জনেরও বেশি মানুষকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যায়। এ মানবিক উদ্যোগের মাধ্যমে বন্যায় আটকে পড়া মানুষগুলোর জীবন বাঁচানো সম্ভব হয়।
তাছাড়া ৩৫০০ মানুষের জন্য রান্না করা খাবারের ব্যাবস্থা করা হয়, যা বন্যার্তদের তাৎক্ষণিক খাদ্য চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এই খাবার বিতরণ কার্যক্রমে স্থানীয় স্বেচ্ছাসেবক ও ফাউন্ডেশনের কর্মীরা সম্মিলিতভাবে অংশ নেন, যার ফলে সংকটময় মুহূর্তে অসহায় মানুষদের পাশে দাঁড়ানো সম্ভব হয়।এখনও বন্যাকবলিত এলাকায় পুনর্বাসন কার্যক্রম চলছে। ফাউন্ডেশনের উদ্যোগে ৪টি নির্মাণ প্রকল্পের মধ্যে ২টি বাড়ীর কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এই বাড়িগুলোতে যারা তাদের ঘরবাড়ি হারিয়েছেন, তারা নিরাপদে থাকতে পারবেন।ইয়াং ফাউন্ডেশনের এই দ্রুত এবং সুশৃঙ্খল উদ্যোগ ফটিকছড়ির জনগণের জন্য বড় আশার আলো হয়ে দাঁড়িয়েছে। ফাউন্ডেশন কর্তৃপক্ষ জানিয়েছেন, পুনর্বাসন কার্যক্রম সম্পূর্ণ না হওয়া পর্যন্ত তারা কাজ চালিয়ে যাবেন এবং আরও সাহায্যের প্রয়োজনীয়তা দেখা দিলে তৎপর ব্যবস্থা গ্রহণ করবেন।এ উদ্যোগটি স্থানীয়দের মাঝে অত্যন্ত প্রশংসিত হয়েছে এবং ফাউন্ডেশনের এই মানবিক পদক্ষেপ ভবিষ্যতে দেশের অন্য এলাকাগুলোতেও সাহায্য প্রাপ্তির দৃষ্টান্ত হয়ে থাকবে বলে আশা করা যায়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com