1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
ইভটিজিং-হয়রানির অভিযোগে ১ ঘণ্টায় কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তার - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
বরিশাল জেনারেল হাসপাতালে মুয়াযযম হোসাইন হেলাল, শুনলেন রোগীদের সমস্যার কথা কক্সবাজার জেলা আনসার কার্যালয়ে ভিডিপি নিয়োগ ও ডিউটি বণ্টনে অনিয়মের অভিযোগ রাজস্থলীতে দ্বিতীয় দফায় জেলা পরিষদের ত্রাণ বিতরণঃ ৬ শতাধিক পরিবারে মিলল খাদ্য সহায়তা এক রাতেই সর্বস্বান্ত তিন পরিবার, আগুনে পুড়ল ঘরবাড়ি ও সঞ্চয় CLUB 94 BD এর উদ্যোগে হেদায়েত উল্লাহ তুর্কীর জন্মদিন পালিত এডভোকেট জয়নুল আবেদীন -এমপি, মুলাদীতে দিনভর নানান কর্মসূচির মধ্যে ব্যস্ত সময় কাটেন বাংলাদেশ প্রেসক্লাব ফ্রান্সের কমিটি গঠন,সভাপতি শাহ সুহেল, সাধারণ সম্পাদক আশিক উল্লাস আখাউড়ায় খড়মপুর মাজার শরিফে এসে নৌকা দুর্ঘটনায় বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু নিখোঁজের ১৫ দিনেও সন্ধান মেলেনি নাগরপুরে নিখোঁজ ছেলেকে ফিরে পেতে মায়ের আকুতি ডি,আই,জি প্রিজন্স মোঃ ছগির মিয়া পিরোজপুর জেল অফিসার্স অ্যাসোসিয়েশনের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নির্বাচিত হওয়া বেতমোর ইউনিয়ন পক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন

ইভটিজিং-হয়রানির অভিযোগে ১ ঘণ্টায় কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তার

reporter মোঃ সোহেল রানা, রাজশাহী
calendar প্রকাশিত: ১৫ আগস্ট, ২০২৬, ১২:১৫ অপরাহ্ণ

রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাধীন কালুমিস্ত্রিরমোড় এলাকায় অনার্সপড়ুয়া শিক্ষার্থীকে যৌন হয়রানি, অশালীন আচরণ, ভয়ভীতি ও হুমকি দেওয়ার অভিযোগে কিশোর গ্যাংয়ের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ঘটনার ভিডিওটি রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবিরের নজরে আসার পর তাঁর নির্দেশনায় দ্রুততম সময়ের মধ্যে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—কালুমিস্ত্রির মোড় এলাকার মো. বাবুর ছেলে মো. বান্টি হাসান (১৮), মো. জিয়াদের ছেলে মো. রিয়াজন (২০) এবং মো. এনামুল হকের ছেলে মো. তাসিন লাবিব (১৯)।শনিবার (১৫ আগস্ট) সকালে আরএমপি পুলিশের পাঠানো এক প্রেস বিঙ্গিপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।পুলিশ জানায়, ১৪ আগস্ট ২০২৬ বোয়ালিয়া থানায় মামলা দায়েরের পর বিকেল আনুমানিক সাড়ে ৪টার দিকে কালুমিস্ত্রির মোড় এলাকায় অভিযান চালিয়ে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়। মামলায় আরও কয়েকজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। তাদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, পূর্ববিরোধের জের ধরে কালুমিস্ত্রির মোড় এলাকার মো. এবাদতের ছেলে মো. শাহানুর (২০), মো. জিয়াদের ছেলে মো. রিয়াজন (২০), মো. বাবুর ছেলে মো. বান্টি হাসান (১৯) ও মো. এনামুল হকের ছেলে মো. তাসিন লাবিব (১৯)-সহ অজ্ঞাত কয়েকজন বাদী ও তাঁর পরিবারের সদস্যদের বিভিন্ন সময়ে ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছিলেন।

অভিযোগ অনুযায়ী, গত ২ আগস্ট বিকেল সাড়ে ৫টার দিকে অভিযুক্তরা কালুমিস্ত্রির মোড় এলাকায় ওই ছাত্রীর ভাড়া বাসার সামনে অবস্থান নিয়ে তাকে বিভিন্নভাবে যৌন হয়রানি ও ভয়ভীতি প্রদর্শন করেন। এ সময় অশালীন কথাবার্তা ও অঙ্গভঙ্গির মাধ্যমে তাকে হয়রানি এবং রাজশাহীতে পড়াশোনা ও অবস্থান করতে না দেওয়ার হুমকি দেওয়া হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

ঘটনার একটি ভিডিও পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি পুলিশ কমিশনারের নজরে এলে তাঁর নির্দেশনায় বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করে বোয়ালিয়া থানা পুলিশ।পুলিশ জানিয়েছে, মামলায় গ্রেপ্তার তিনজন ছাড়াও ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্ত করার কাজ চলছে। তাদের গ্রেপ্তারেও অভিযান অব্যাহত রয়েছে।আরএমপি জানিয়েছে, কিশোর গ্যাং, ইভটিজিং, যৌন হয়রানি, ভয়ভীতি প্রদর্শন ও হুমকিসহ যেকোনো ধরনের অপরাধের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। মহানগরীর নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের তৎপরতা অব্যাহত থাকবে।

তবে মামলার অভিযোগের চূড়ান্ত সত্যতা তদন্তসাপেক্ষ এবং আদালতের সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত গ্রেপ্তার ব্যক্তিদের অপরাধী হিসেবে চূড়ান্তভাবে অভিহিত করা আইনগতভাবে সমীচীন নয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com