1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
আশুলিয়ায় চলন্ত বাসে নারী যাত্রীকে ধর্ষণচেষ্টা, ৯৯৯-এ ফোনে রক্ষা পেলেন নারী  চালক-হেলপারসহ  গ্রেপ্তার ৩ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ধংসের কবলে ঐতিহ্যবাহী দাওকান্দি হাট, অবৈধ স্থাপনায় রাজস্ব হারাচ্ছে সরকার! মাতামুহুরীর পশ্চিম বড় ভেওলায় ৫১৫ বন্যাকবলিত পরিবারকে খাদ্য সহায়তা দিল আইএসডিই বাংলাদেশ হরতালের সংবাদ সংগ্রহে গিয়ে লাঞ্চিত সাংবাদিকরাঃ পরিচয়পত্র দেখিয়েও রক্ষা হয়নি জামালপুরে ট্রাকচাপায় পৃষ্ঠ হয়ে শ্রমিক নেতাসহ দুজন নিহত, আহত ১ টাঙ্গাইলের ভূঞাপুরে দেড় শতাধিক অবৈধ জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস দিনাজপুরে বিজিবির আয়োজনে সীমান্তবর্তী এলাকার বেসামরিক যুবকদের জন্য কম্পিউটার প্রশিক্ষণের উদ্বোধন স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শনের পর বদলে যাচ্ছে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও গ্যাস সংকট নিরসনে প্রয়োজন কার্যকর পদক্ষেপঃ লায়ন মোঃ গনি মিয়া বাবুল ডেমরার মীরপাড়ায় প্লাস্টিক গুঁড়ো কারখানার বিরুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ রংপুরে পল্লী উন্নয়নে নতুন অধ্যায় বিআরডিবির বিভাগীয় কার্যালয়ের উদ্বোধন, পল্লী মেলার সূচনা, ঋণ, প্রণোদনা বিতরণ

আশুলিয়ায় চলন্ত বাসে নারী যাত্রীকে ধর্ষণচেষ্টা, ৯৯৯-এ ফোনে রক্ষা পেলেন নারী  চালক-হেলপারসহ  গ্রেপ্তার ৩

reporter ‎ মোঃ বশির উদ্দিন
calendar প্রকাশিত: ২৭ জুলাই, ২০২৬, ১২:২৮ অপরাহ্ণ

‎ঢাকার আশুলিয়ায় গভীর রাতে চলন্ত একটি বাসে নারী যাত্রীকে সংঘবদ্ধভাবে ধর্ষণের চেষ্টার অভিযোগে বাসচালক, হেলপার ও তাদের এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে দ্রুত অভিযান চালিয়ে ভুক্তভোগী নারীকে উদ্ধার করে পুলিশ।

‎রোববার (২৬ জুলাই) রাতে বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম, পিপিএম।
‎গ্রেপ্তারকৃতরা হলেন— মুসফিকুর রহমান জনি (২০), সুমন প্রামাণিক (৩০) এবং বাসচালক ইমরান (৩৫)।

‎পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, শনিবার (২৫ জুলাই) দিবাগত রাত প্রায় ১টা ৩০ মিনিটে এক নারী তার পরিচিত মো. রুবেল (২৭)-কে সঙ্গে নিয়ে ঢাকার গাবতলী বাস টার্মিনাল থেকে সাভার পরিবহনের একটি বাসে (ঢাকা মেট্রো-ব-১৫-২৫৭৪) নবীনগরের উদ্দেশ্যে রওনা হন।

‎অভিযোগ অনুযায়ী, বাসটি নবীনগর সেনা শপিং কমপ্লেক্স এলাকায় পৌঁছানোর আগেই বিভিন্ন স্থান থেকে অন্য সব যাত্রীকে নামিয়ে দেওয়া হয়। পরে বাসে থাকা ওই নারী ও তার সঙ্গী রুবেলকে লক্ষ্য করে চালক, হেলপার এবং তাদের সহযোগী পরিকল্পিতভাবে রুবেলকে মারধর করে হত্যার হুমকি দিয়ে বাস থেকে নামিয়ে দেয়।

‎এরপর চালক বাস থেকে নেমে গেলে হেলপার জনি ও সহযোগী সুমন চলন্ত বাসের ভেতরে নারীকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ সময় ভুক্তভোগীর চিৎকার শুনে বাস থেকে নামিয়ে দেওয়া রুবেল জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন।

‎খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাসটি আটক করে, ভুক্তভোগী নারীকে উদ্ধার করে এবং জনি ও সুমনকে গ্রেপ্তার করে। একই সঙ্গে ঘটনার সঙ্গে ব্যবহৃত বাসটি জব্দ করা হয়। পরে পৃথক অভিযানে পলাতক বাসচালক ইমরানকেও গ্রেপ্তার করা হয়।

‎এ ঘটনায় ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলার তদন্তভার পাওয়ার পর আশুলিয়া থানার এসআই শামীম আল মামুনের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে পলাতক চালককে আটক করে।

‎ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে ভুক্তভোগীকে নিরাপদে উদ্ধার করেছে এবং ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে। ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। দোষীদের বিরুদ্ধে প্রচলিত আইনে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

‎উল্লেখ্য, গত ১৩ জুলাই আশুলিয়ায় ইতিহাস পরিবহনের একটি বাসে এক নারী পোশাক শ্রমিককে ধর্ষণচেষ্টার অভিযোগে বাসচালক ও হেলপারকে গ্রেপ্তার করেছিল পুলিশ।

‎ অল্প সময়ের ব্যবধানে একই ধরনের আরেকটি অভিযোগ সামনে আসায় গণপরিবহনে নারী যাত্রীদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি হয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com