আলীকদমের দুর্গম পাহাড়ি এলাকার সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়াতে এবং তাদের শিক্ষা জীবনকে এগিয়ে নিতে পাশে দাঁড়িয়েছে ‘আনছার আহাম্মদ সমাজ কল্যাণ ফাউন্ডেশন’। সম্প্রতি ফাউন্ডেশনের উদ্যোগে প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে খাতা, কলমসহ বিভিন্ন প্রয়োজনীয় শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
স্থানীয়রা জানান, ভৌগোলিক দুর্গমতার কারণে এই অঞ্চলের শিশুরা অনেক সময় মৌলিক শিক্ষা অধিকার থেকে বঞ্চিত হয়। এমন পরিস্থিতিতে আনছার আহাম্মদ সমাজ কল্যাণ ফাউন্ডেশনের এই মানবিক উদ্যোগ পাহাড়ি এলাকার কোমলমতি শিশুদের পড়াশোনায় নতুন করে উৎসাহিত করছে।
শিক্ষা উপকরণ বিতরণের পাশাপাশি ফাউন্ডেশনের অন্যান্য মানবিক কার্যক্রমও এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর এই মহতী উদ্যোগটি সর্বমহলে প্রশংসিত হচ্ছে।
সংগঠনের দায়িত্বশীলরা জানান, দুর্গম এলাকার কোনো শিশু যেন শিক্ষার আলো থেকে বঞ্চিত না হয়, সেই লক্ষ্য নিয়েই তারা কাজ করে যাচ্ছেন এবং ভবিষ্যতে এই ধরণের মানবিক ও শিক্ষাবান্ধব কার্যক্রম আরও জোরদার করা হবে।