1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
আন্তর্জাতিক যুব দিবসে নারায়ণগঞ্জে জামায়াতের যুব বিভাগের র‍্যালি - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
সরকারি চাকরিজীবীদের সম্পদের হিসাব জনসম্মুখে প্রকাশ করা সময়ের দাবি মঠবাড়িয়া উপজেলায় বিদ্যুৎ এর ঘাটতি ও অপরিসীম লোডশেডিং ছাত্রদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন,সভাপতি হোসাইন মোহাম্মাদ আরমান,সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম রাব্বি মাল লাগবে নাকি-মাদকের সেই আস্তানা এখন নীরব আশুলিয়ায় স্কুলছাত্রী অপহরণের অভিযোগ, এনসিপি নেতাসহ গ্রেপ্তার ২ ভোলায় ইসলামিক ফাউণ্ডেশনের শিশু ও গণশিক্ষা কার্যক্রম নামে আছে কাজে নেই প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ কুলিয়ারচরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত নারী গ্রেফতার কক্সবাজারে ডাম্পার-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ নিহত  সাপের কামড়, সড়ক দুর্ঘটনা ও বিদ্যুৎস্পৃষ্ট—চৌদ্দগ্রামে এক দিনে ৩ মৃত্যু

আন্তর্জাতিক যুব দিবসে নারায়ণগঞ্জে জামায়াতের যুব বিভাগের র‍্যালি

reporter মোঃ মাহবুবুর রহমান,নারায়ণগঞ্জ 
calendar প্রকাশিত: ১৩ আগস্ট, ২০২৬, ১২:৩০ অপরাহ্ণ

ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় যুব সমাজকে নৈতিক ও আদর্শিকভাবে গড়ে তুলতে হবে: মাওলানা আবদুল জব্বার। নারায়ণগঞ্জে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা যুব বিভাগের উদ্যোগে র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জ জেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাচপুরে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালি পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী আমীর মাওলানা আবদুল জব্বার বলেন, একটি ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যুব সমাজকে নৈতিক ও আদর্শিকভাবে গড়ে তুলতে হবে।

জেলা যুব বিভাগের সভাপতি অ্যাডভোকেট ইসরাফিল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত যুব সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক জেলা আমীর মমিনুল হক সরকার, ভারপ্রাপ্ত জেলা আমীর মুহাম্মদ মাসুদুর রহমান গিয়াস ও জেলা সেক্রেটারি মুহাম্মদ হাফিজুর রহমান প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আবদুল জব্বার বলেন, পৃথিবীর যেকোনো পরিবর্তন এবং উত্থান-পতনে যুবকরাই মূল ভূমিকা পালন করে। ২০২৪ সালের জুলাই বিপ্লবের পর জনগণের প্রত্যাশা ছিল, সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত সমাজ উপহার পাবে জাতি। কিন্তু দেশ যেন পুরাতন ধারাতেই চলছে। তিনি বলেন, জুলাই বিপ্লবের প্রত্যাশা পূরণে যুবকদের ইসলামী আদর্শের ভিত্তিতে গড়ে তুলতে হবে। সমাবেশ শেষে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে র‍্যালি অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com