দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ মানবাধিকার সংগঠন ‘সার্ক মানবাধিকার ফাউন্ডেশন’ কেন্দ্রীয় পরিষদ কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে সম্মাননা স্মারক গ্রহণ করেছেন মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ রুয়েল খান আশরাফুল।
ঢাকায় আয়োজিত এই বর্ণাঢ্য অনুষ্ঠানে নেপালের সাবেক প্রধানমন্ত্রী মাধব কুমার নেপাল এবং সার্ক মানবাধিকার ফাউন্ডেশন কেন্দ্রীয় পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক মুহাম্মদ আবেদ আলী মহোদয়ের হাত থেকে তিনি এই সম্মাননা স্মারক গ্রহণ করেন।
নিজের অনুভূতি প্রকাশ করে মুহাম্মদ রুয়েল খান আশরাফুল বলেন, “আমার প্রিয় সংগঠন সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের কেন্দ্রীয় পরিষদের সম্মানিত প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক মুহাম্মদ আবেদ আলী স্যারের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। আমার মতো একজন ক্ষুদ্র কর্মীকে এই মহান সম্মাননা স্মারকে ভূষিত করে আমাকে উৎসাহিত করার জন্য আমি স্যারের কাছে কৃতজ্ঞ।”
তিনি আরও বলেন, এই সম্মাননা আমার দায়িত্ববোধকে আরও বাড়িয়ে দিয়েছে। মানবাধিকার প্রতিষ্ঠায় আমি আমার অবস্থান থেকে সবসময় বলিষ্ঠ ভূমিকা রাখতে বদ্ধপরিকর। সম্মেলনে মানবাধিকার সুরক্ষায় আন্তর্জাতিক পরিমণ্ডলের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করা হয় এবং দেশি-বিদেশি বিশিষ্ট অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।