1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্নতা সপ্তাহ অভিযান - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ইসলামপুরে রাস্তা নষ্ট করে ফসলি মাটি গিলে খাচ্ছে মেম্বার মোতালেব কাজী: প্রশাসন নীরব ভূমিকায় বদলির আদেশ উপেক্ষা করে সিএফ কার্যালয়ে দাপুটে হিসাবরক্ষক ইউছুপ পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের ১১ টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরন চকরিয়ায় মাদকবিরোধী র‍্যালি ও সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত কসবায় উঠান বৈঠকে সরকারি সেবা ও জনসচেতনতার বার্তা শেরপুর সদরে ১০ দিনব্যাপী ফিস্টুলা ক্যাম্পেইন শুরু খুলনার বারোআড়িয়া – ডুমুরিয়া সড়ক যেন মরণফাঁদ প্রতিদিন দুর্ভোগ হাজারো মানুষের ঘোড়াঘাটে সার বিক্রয়ে অনিয়ম: ৩ ব্যবসায়ীকে জরিমানা এমপি সাদিক রিয়াজ পিনাক চৌধুরীর অর্থায়নে কাঠের সেতু নির্মাণ: বিরলে অবসান হলো হাজারো মানুষের দুর্ভোগের ইলিশের আকাল ভরা মৌসুমে, নিষিদ্ধ জাল ও নাব্যতা সংকটই দায়ী

আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্নতা সপ্তাহ অভিযান

reporter আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি
calendar প্রকাশিত: ১৫ আগস্ট, ২০২৬, ৫:২৪ অপরাহ্ণ

বরিশালের আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের সেবার পরিবেশ উন্নয়ন ও পরিচ্ছন্নতা বজায় রাখতে পরিষ্কার-পরিচ্ছন্নতা সপ্তাহ অভিযান পরিচালনা করা হয়েছে।
গতকাল শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ, ওয়ার্ড, হাসপাতাল চত্বর, মূল ফটকের সামনের অংশ ও ড্রেন পরিষ্কার করা হয়। এ সময় বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণের পাশাপাশি জীবাণুনাশক স্প্রে করা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ গোলাম মোর্শেদ সজীব বলেন, রোগীরা চিকিৎসা নিতে এসে যেন পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ পান, সে বিষয়টি আমাদের সবার দায়িত্ব।
তিনি আরো বলেন, হাসপাতালের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা রোগী, স্বজন ও স্বাস্থ্যকর্মী সবার জন্যই গুরুত্বপূর্ণ। হাসপাতালের পরিবেশ সুন্দর রাখতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতা করতে হবে।
হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনরাও এ উদ্যোগকে স্বাগত জানান। তাদের মতে, হাসপাতালের পরিবেশ নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা হলে রোগী ও স্বজনদের জন্য স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে।
অভিযানে উপস্থিত ছিলেন ডাঃ শিশির কুমার গাইন, ডাঃ মিরন হালদার, ডাঃ এইচ এম সোহাগ, ডাঃ শামীম হোসেন, ডাঃ শাহানাজ পারভীন সেতুসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com