1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
বৃক্ষরোপণ করেই দায়িত্ব শেষ নয়, পরিচর্যাও নিশ্চিত করতে হবে: গৌরনদীতে প্রধানমন্ত্রী - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
পীরগঞ্জে কৃষক হত্যা: দুই মাস পর গ্রেপ্তার আসামি ঘোড়াঘাটে ভূয়া ডিবির প্রতারণার ফাঁদে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা মনিরামপুরে পুলিশের বিশেষ অভিযানে পরিত্যক্ত ওয়ানশুটার উদ্ধার, ইয়াবা’সহ যুবক আটক মাদকবিরোধী লড়াইয়ে যুব সমাজ সবচেয়ে বড় শক্তি  কাচপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে চান সমাজসেবক আল আমিন বন্দরটিলা মির্জা ম্যানসনের বিস্ফোরণের ঘটনায় রহস্য কাটেনি এখনো , তদন্তের অপেক্ষায় নগরবাসী মুলাদি ফেয়ার ক্লিনিক এর বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ তুলে রাকিব নামে ব্যবসায়ী শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে নবাগত অফিসার ইনচার্জ এর সাথে মতবিনিময় সভা বন্যাদুর্গত মানুষের পাশে স্বপ্নতরী স্বেচ্ছাসেবী যুব সংগঠন প্রধানমন্ত্রী’র বরিশাল সফর,গোপালগঞ্জে সাধারণ মানুষের ভালোবাসায় শিক্ত প্রধানমন্ত্রীকে

বৃক্ষরোপণ করেই দায়িত্ব শেষ নয়, পরিচর্যাও নিশ্চিত করতে হবে: গৌরনদীতে প্রধানমন্ত্রী

reporter শামীম মীর, গৌরনদী (বরিশাল)
calendar প্রকাশিত: ১৩ জুলাই, ২০২৬, ২:০৪ অপরাহ্ণ

বরিশালের গৌরনদী উপজেলায় জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বৃক্ষরোপণ করলেই দায়িত্ব শেষ হয় না; প্রতিটি চারার সঠিক পরিচর্যা নিশ্চিত করতে হবে।সোমবার (১৩ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার বাটাজোর ইউনিয়নের নবখননকৃত সরিকল–বাটাজোর খালের তীরে নারিকেল, নিম ও আমড়াসহ বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণের মাধ্যমে তিনি এ কর্মসূচির উদ্বোধন করেন।
স্থানীয়ভাবে ‘বাটাজোর খাল’ নামে পরিচিত খালটি বাটাজোর বাজারসংলগ্ন এলাকা দিয়ে প্রবাহিত হয়ে পূর্ব দিকে সরিকল নদীর সঙ্গে মিলিত হয়ে সন্ধ্যা নদীতে গিয়ে পড়েছে। সম্প্রতি খালটি পুনঃখননের পর এর দুই তীরে ব্যাপক বৃক্ষরোপণের উদ্যোগ নেওয়া হয়েছে।

কর্মসূচিস্থলে পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্থানীয় বাসিন্দারা উষ্ণ অভ্যর্থনা জানান। তিনি হাত নেড়ে উপস্থিত জনতার শুভেচ্ছার জবাব দেন। পরে ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান দিয়ে একটি নারিকেল গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন একটি নিমগাছের চারা রোপণ করেন। উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, “বৃক্ষরোপণ করলেই দায়িত্ব শেষ হবে না। আজ এখানে প্রায় আড়াই হাজার গাছের চারা রোপণ করা হবে। এসব চারার সঠিক পরিচর্যার দায়িত্ব স্থানীয় জনগণকেই নিতে হবে।”

তিনি বলেন, “একটি শিশু জন্মের পর যেমন পরিবারের সবাই মিলে তাকে লালন-পালন করে, ঠিক তেমনি প্রতিটি চারাকেও নিয়মিত পরিচর্যা করতে হবে। তাহলেই পরিবেশ রক্ষা, জলবায়ুর ভারসাম্য বজায় রাখা এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্য বাস্তবায়ন সম্ভব হবে।”
বক্তব্য শেষে প্রধানমন্ত্রী বৃক্ষরোপণ কর্মসূচির সফলতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।পরে তিনি বাটাজোরে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগ দেন। সেখানে সুবিধাভোগী পরিবারের নারী প্রধানদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেন এবং তাদের সঙ্গে সংক্ষিপ্ত সময় মতবিনিময় করেন।

গৌরনদীর কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী সড়কপথে বরিশাল নগরীর উদ্দেশে রওনা হন। সেখানে তিনি একাধিক সরকারি কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি বিকেলে বিভাগীয় জনসভায় ভাষণ দেওয়ার কথা রয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com