1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
পূর্বধলায় জেলা প্রশাসকের মতবিনিময় সভা: সরকারি সেবা জনবান্ধব করার তাগিদ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
লামা টেকনিক্যাল ইনস্টিটিউটে কম্পিউটার ও সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন আলীকদম জোনের সার্বিক সহযোগিতার আশ্বাস মেরামতের এক সপ্তাহ না পেরোতেই সড়ক ধস, ফুলবাড়ীর নাওডাঙ্গায় চরম ভোগান্তিতে জনসাধারণ রাজশাহীর পবায় অনুমোদনহীন দুই বেকারিতে বিএসটিআই’র অভিযান অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত, মমিনের হোটেলকে ১০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামে তীব্র নদীভাঙন মোকাবিলায় নিরলস কাজ করছে পানি উন্নয়ন বোর্ড টাঙ্গাইল, ধনবাড়ীতে কৃষি বিভাগের উদ্যোগে স্কুল-কলেজ ও কৃষকদের মাঝে বিনামূল্যে চারা, খুঁটি ও জৈব সার বিতরণ। প্রকৃতি আর বিনোদনের মিলনমেলা, গাজীপুরের আনন্দ পার্ক এন্ড রিসোর্ট। নাইক্ষ্যংছড়িতে এইচএসসি পরীক্ষায় নিয়মিত শিক্ষার্থীদের হাতে অনিয়মিত প্রশ্নপত্র, অনিশ্চয়তায় ফলাফল মুকসুদপুরে ২০২৫-২৬ অর্থ বছরে খরিপ- ২ মৌসুমে ২৪৮১ জন কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ কর্মসূচির উদ্বোধন পূর্বধলায় জেলা প্রশাসকের মতবিনিময় সভা: সরকারি সেবা জনবান্ধব করার তাগিদ

পূর্বধলায় জেলা প্রশাসকের মতবিনিময় সভা: সরকারি সেবা জনবান্ধব করার তাগিদ

reporter মনু
calendar প্রকাশিত: ৫ জুলাই, ২০২৬, ১:৪৬ অপরাহ্ণ

নেত্রকোনার পূর্বধলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমানের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
​রবিবার (৫ জুলাই) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক।
​সভায় উপজেলার সার্বিক উন্নয়ন কার্যক্রম, প্রশাসনিক সেবার মানোন্নয়ন, জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং সরকারি সেবাকে আরও গতিশীল ও জনবান্ধব করার লক্ষ্যে বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
​মতবিনিময় সভায় জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান উপস্থিত জনপ্রতিনিধি,বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি-বেসরকারী কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি ও সুধীজনের মতামত মনোযোগসহকারে শোনেন।
​প্রধান অতিথির বক্তব্যে তিনি চলমান উন্নয়ন কার্যক্রমের গতি আরও বাড়াতে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতা ও সমন্বয়ের সঙ্গে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি, জনগণের দোরগোড়ায় দ্রুত ও মানসম্মত সরকারি সেবা পৌঁছে দিতে প্রশাসনের সকল পর্যায়কে নিষ্ঠা, সততা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন।

 

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com