1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
টাঙ্গাইল, ধনবাড়ীতে কৃষি বিভাগের উদ্যোগে স্কুল-কলেজ ও কৃষকদের মাঝে বিনামূল্যে চারা, খুঁটি ও জৈব সার বিতরণ। - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
আড়াইহাজারে ঐতিহ্যবাহী কাবাডি টুর্নামেন্টের ফাইনালে সোনারগাঁওকে হারিয়ে চ্যাম্পিয়ন আড়াইহাজার রামগঞ্জ উপজেলা আইন শৃঙ্খলা কমিটির উন্নয়ন সভা সুনামগঞ্জের চালবন পয়েন্টে দ্বীন ইসলাম ও বিল্লাল বাহিনীর হামলা আহত – ৫ বেলকুচিতে সর্বধর্মীয় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত। লামা টেকনিক্যাল ইনস্টিটিউটে কম্পিউটার ও সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন আলীকদম জোনের সার্বিক সহযোগিতার আশ্বাস মেরামতের এক সপ্তাহ না পেরোতেই সড়ক ধস, ফুলবাড়ীর নাওডাঙ্গায় চরম ভোগান্তিতে জনসাধারণ রাজশাহীর পবায় অনুমোদনহীন দুই বেকারিতে বিএসটিআই’র অভিযান অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত, মমিনের হোটেলকে ১০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামে তীব্র নদীভাঙন মোকাবিলায় নিরলস কাজ করছে পানি উন্নয়ন বোর্ড টাঙ্গাইল, ধনবাড়ীতে কৃষি বিভাগের উদ্যোগে স্কুল-কলেজ ও কৃষকদের মাঝে বিনামূল্যে চারা, খুঁটি ও জৈব সার বিতরণ।

টাঙ্গাইল, ধনবাড়ীতে কৃষি বিভাগের উদ্যোগে স্কুল-কলেজ ও কৃষকদের মাঝে বিনামূল্যে চারা, খুঁটি ও জৈব সার বিতরণ।

reporter মোঃ দেলোয়ার হোসেন(
calendar প্রকাশিত: ৫ জুলাই, ২০২৬, ৩:০৪ অপরাহ্ণ

টাঙ্গাইল, ধনবাড়ী উপজেলা , কৃষি উৎপাদন বাড়ানো ও পরিবেশবান্ধব কৃষির প্রসারে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ফলের চারা, সবজির খুঁটি ও জৈব সার বিতরণ করা হয়েছে।কৃষকদের মাঝে
আম, লিচু, পেয়ারা, জলপাই ও কাঁঠালের ১৭৫০ টি চারা ও ১৭৫০ টি খুটি ও প্রত্যেক কৃষকের মাঝে ২০ টাকা মূল্যে জৈব সার বিনামূল্য প্রদান করা হয়। এখানে উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা বিএনপির সভাপতি মো:আজিজুল হক প্রিন্সিপাল, আরো উপস্থিত ছিলেন মো:এনামুল হক সাধারণ সম্পাদক ধনবাড়ী উপজেলা বিএনপি, মো:এস এম সোবাহান সভাপতি পৌর বিএনপি ও কৃষিবিদ মো: রাসেল পারভেজ তমাল।
উপজেলা কৃষি কর্মকর্তা ও কৃষিবিদ মোঃ রাসেল পারভেজ তমাল বলেন এবার আমরা বিশেষভাবে স্কুল-কলেজের শিক্ষার্থী ও প্রান্তিক কৃষকদের অগ্রাধিকার দিয়েছি।
প্রতিষ্ঠানের খালি জায়গা ফল-সবজিতে ভরিয়ে দিতে হবে। রাসায়নিক সারের পরিবর্তে জৈব সার ব্যবহার করলে মাটির উর্বরতা বাড়বে, স্বাস্থ্যও ভালো থাকবে।
উপকারভোগীদের মধ্যে একজন
কৃষক বলেন, “বাজারে সারের দাম বেশি। বিনামূল্যে জৈব সার ও খুঁটি পেয়ে আমরা উপকৃত হব। খরচ কম হবে।
ধনবাড়ী নওয়াব ইনস্টিটিউশনের ৯ম শ্রেণির ছাত্রী সুমাইয়া আক্তার বলেন, আমরা স্কুলের পাশে চারাগুলো লাগাব। বড় হলে ফল খাব, আবার অন্যদেরও চারা দেব।
রাসায়নিক সারের ব্যবহার ২০% কমানো
প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ফলজ ও বনজ বাগান গড়ে তোলা, পুষ্টি চাহিদা পূরণে বাড়ির আঙিনায় সবজি চাষ বৃদ্ধি।
অনুষ্ঠানে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা, শিক্ষক ও কৃষকরা উপস্থিত ছিলেন।
কৃষি বিভাগের এমন উদ্যোগ প্রান্তিক কৃষক ও শিক্ষার্থীদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। পরিবেশবান্ধব কৃষির মাধ্যমে ধনবাড়ীকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার আশা করছেন সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com