1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
রাজশাহীর পবায় অনুমোদনহীন দুই বেকারিতে বিএসটিআই’র অভিযান - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
নাসিরনগরে ১৩টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন এম এ হান্নান এমপি গ্রামীণ অবকাঠামো উন্নয়নে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত নাগরপুরে চলমান জিও ব্যাগ ডাম্পিং কাজের অগ্রগতি পরিদর্শনে এমপি লাভলু আড়াইহাজারে ঐতিহ্যবাহী কাবাডি টুর্নামেন্টের ফাইনালে সোনারগাঁওকে হারিয়ে চ্যাম্পিয়ন আড়াইহাজার রামগঞ্জ উপজেলা আইন শৃঙ্খলা কমিটির উন্নয়ন সভা সুনামগঞ্জের চালবন পয়েন্টে দ্বীন ইসলাম ও বিল্লাল বাহিনীর হামলা আহত – ৫ বেলকুচিতে সর্বধর্মীয় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত। লামা টেকনিক্যাল ইনস্টিটিউটে কম্পিউটার ও সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন আলীকদম জোনের সার্বিক সহযোগিতার আশ্বাস মেরামতের এক সপ্তাহ না পেরোতেই সড়ক ধস, ফুলবাড়ীর নাওডাঙ্গায় চরম ভোগান্তিতে জনসাধারণ রাজশাহীর পবায় অনুমোদনহীন দুই বেকারিতে বিএসটিআই’র অভিযান অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত, মমিনের হোটেলকে ১০ হাজার টাকা জরিমানা

রাজশাহীর পবায় অনুমোদনহীন দুই বেকারিতে বিএসটিআই’র অভিযান

reporter নাহিদ ইসলাম, রাজশাহী
calendar প্রকাশিত: ৫ জুলাই, ২০২৬, ৩:২৩ অপরাহ্ণ

রাজশাহীর পবা উপজেলায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে অনুমোদনহীন ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন এবং অবৈধভাবে বিএসটিআই’র মানচিহ্ন ব্যবহারের অভিযোগে দুটি বেকারি প্রতিষ্ঠানকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (৫ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে রাজশাহীর বিএসটিআই বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

অভিযানে নওহাটা এলাকায় অবস্থিত তাজ বেকারী অ্যান্ড কনফেকশনারীকে বিএসটিআই’র গুণগত মানসনদ ছাড়াই অস্বাস্থ্যকর পরিবেশে বিস্কুট, পাউরুটি ও কেক উৎপাদন, বিক্রি-বিতরণ এবং পণ্যের মোড়কে অবৈধভাবে বিএসটিআই’র মানচিহ্ন ব্যবহারের দায়ে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া বায়া বাজার এলাকার সামিউল খালেক বেকারীকে বিএসটিআই’র গুণগত মানসনদ ছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে কেক উৎপাদন ও বিক্রি-বিতরণের অভিযোগে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

রাজশাহী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহরিয়ার ইসলাম নাসিফ এবং সেহরীন তাবাসসুম তিথীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় অফিস, রাজশাহীর সার্টিফিকেশন মার্কস উইংয়ের কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ।

অভিযান চলাকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন। বিএসটিআই জানায়, জনস্বার্থে ভেজাল ও নিম্নমানের খাদ্যপণ্য উৎপাদন প্রতিরোধ, নিরাপদ ও মানসম্পন্ন খাদ্য সরবরাহ নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com