1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
নাগরপুরে চলমান জিও ব্যাগ ডাম্পিং কাজের অগ্রগতি পরিদর্শনে এমপি লাভলু - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ঠাকুরগাঁওয়ে ফেসবুক পেইজে মিথ্যা সংবাদ প্রকাশে তীব্র প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ ফুলগাজীর মুন্সিরহাটে প্রত্যাশা ক্লাবের ফুটবল টুর্নামেন্টের গ্র্যান্ড ও ফাইনাল অনুষ্ঠিত চ্যাম্পিয়ন বাংলাবাজার একাদশ মিথ্যা ভিত্তিহীন অপপ্রচারের শিকার দাবি মিজানুর রহমানের ধামরাইয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কমিউনিটি পুলিশিংয়ের মতবিনিময় ও পরিচিতি সভা নাসিরনগরে ১৩টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন এম এ হান্নান এমপি গ্রামীণ অবকাঠামো উন্নয়নে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত নাগরপুরে চলমান জিও ব্যাগ ডাম্পিং কাজের অগ্রগতি পরিদর্শনে এমপি লাভলু আড়াইহাজারে ঐতিহ্যবাহী কাবাডি টুর্নামেন্টের ফাইনালে সোনারগাঁওকে হারিয়ে চ্যাম্পিয়ন আড়াইহাজার রামগঞ্জ উপজেলা আইন শৃঙ্খলা কমিটির উন্নয়ন সভা সুনামগঞ্জের চালবন পয়েন্টে দ্বীন ইসলাম ও বিল্লাল বাহিনীর হামলা আহত – ৫ বেলকুচিতে সর্বধর্মীয় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত।

নাগরপুরে চলমান জিও ব্যাগ ডাম্পিং কাজের অগ্রগতি পরিদর্শনে এমপি লাভলু

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ৫ জুলাই, ২০২৬, ৪:৩৩ অপরাহ্ণ

টাঙ্গাইলের নাগরপুরে কালিগঙ্গা ও যমুনা নদীতে জিও ব্যাগ দিয়ে অস্থায়ী বাধ আকস্মিক পরিদর্শন করলেন স্থানীয় সাংসদ রবিউল আওয়াল লাভলু।
গত শনিবার (৪জুলাই)বিকেলে উপজেলার দপ্তিয়র ইউনিয়নের দপ্তিয়র পশ্চিম খন্ড, বাক কাটারী, ছিটকি বাড়ী দক্ষিণ খন্ড ও ছিটকি বাড়ী খেয়া ঘাট এলাকা পরিদর্শন করেন তিনি।

এলাকা বাসী সাংসদকে জানান, আরো কিছু এলাকায় জিও ব্যাগ ফেললে জনগন আরো উপকৃত হবে। জনগন কে আস্বস্ত করে রবিউল আওয়াল লাভলু
এম পি বলেন, বর্তমানে ৪টি পয়েন্টে মোট ৮৬০ মিটার এলাকায় জিও ব্যাগ ফেলার কাজ চলমান রয়েছে। আমি পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলে আর কিছু ভাঙ্গন এলাকায় জিও ব্যাগ ফেলার ব্যবস্থা করবো। তার কথায় স্বস্তির নিঃশ্বাস ফেলেন নদী পাড়ের মানুষ।

স্থানীয় মাইন উদ্দিন(৬০)বলেন, গত ১৬/১৭ বছর আমরা কিছুই পাইনি প্রতি বছরই আমাদের বাড়ী ঘর সরাতে হয় এই নদী ভাঙ্গনের কারনে।
এ বছর নদী ভাঙ্গনের শুরুতেই জিও ব্যাগ ফেলায় আশা করছি কিছু টা হলেও নদী ভাঙ্গন থেকে রক্ষা পাবো। তবে আমাদের এখানে স্থায়ী বাধ দরকার।

পরিশেষে সাংসদ রবিউল আওয়াল লাভলু আরো বলেন, বি এন পি সরকার এই নদীতে স্থায়ী বাধের ব্যবস্থা করবে ইনশাআল্লাহ।
এ সময় তার সফর সঙ্গী হিসেবে উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক নাজমুল হক স্বাধীন, শ্রমীক দলের সভাপতি মো. আরিফুল ইসলাম নবা, সিনিয়র সহ-সভাপতি মো.আলতাফ হোসেন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ন-আহবায়ক মো.নুরুজ্জামান রানা, দপ্তিয়র ইউনিয়ন বিএনপি’র সাধারন সম্পাদক বাবুল আক্তার, সহ-সভাপতি জিল্লুর রহিম সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com