1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
টাংগাইল ধনবাড়ী উপজেলার যদুনাথপুর ইউনিয়নে মাননীয় মন্ত্রী আলহাজ্ব ফকির মাহবুব আনাম স্বপন এর পথসভা অনুষ্ঠিত। - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
বালারহাট নাওডাঙ্গা ইউনিয়নে গ্রামবাসী ও প্রশাসনের যৌথ মাদকবিরোধী অভিযান জলঢাকায় বাসের চাপায় প্রাণ গেল কর্মজীবী নারীর মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ওসমানীর স্বীকৃতি প্রশ্নে সরকারের প্রতি আহ্বান- মাহমুদুর রহমান লায়েকের ভাঙ্গায় কৃষক শ্যাম বিশ্বাস “খুনির কোনো ক্ষমা নেই” শ্যাম বিশ্বাস হত্যায় এমপি বাবুলের কঠোর হুঁশিয়ারি ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার শ্রীপুর গ্রামের নাহিদ আক্তার গুরুতর দুর্ঘটনায় আহত। মেহেন্দিগঞ্জে অসহায় মানুষের মাঝে আর্থিক সহায়তা (চেক) বিতরণ করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি। দিনাজপুরের বিরামপুরে অবসরপ্রাপ্ত সেনা সদস্য জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে আবারও গুরুতর অভিযোগ: প্রকাশ্যে মারধর,প্রাণনাশের হুমকি; বিরামপুর থানায় লিখিত অভিযোগ কাজির ইয়াবা সহ একজন গ্রেফতার রাজনগরে যুবককে ছুরিকাঘাত, সিলেটে অস্ত্রোপচার; অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি বগুড়া জেলার কাহালু থানার ছিনতাই মামলার ০৫ জন আসামী গ্রেফতার

টাংগাইল ধনবাড়ী উপজেলার যদুনাথপুর ইউনিয়নে মাননীয় মন্ত্রী আলহাজ্ব ফকির মাহবুব আনাম স্বপন এর পথসভা অনুষ্ঠিত।

reporter মোঃ দেলোয়ার হোসেন
calendar প্রকাশিত: ৪ জুলাই, ২০২৬, ১২:২৫ অপরাহ্ণ

টাঙ্গাইল,ধনবাডী,উপজেলায় যদুনাথপুর ইউনিয়নের পথসভায় ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী জনাব আলহাজ্ব ফকির মাহবুব আলম স্বপন বলেছেন, “ডিজিটাল বাংলাদেশ এখন স্মার্ট বাংলাদেশে রূপ নিচ্ছে। গ্রামের মানুষও এখন ঘরে বসে সরকারি সেবা পাবে।
শুক্রবার বিকেলে টাঙ্গাইল-১ আসনের এমপি ও মন্ত্রী ধনবাড়ী উপজেলার যদুনাথপুর ইউনিয়ন পরিষদের এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, যদুনাথপুর ইউনিয়নের প্রতিটি গ্রামে দ্রুত ফাইবার অপটিক ক্যাবল পৌঁছে দেওয়া হবে। ইউনিয়ন ডিজিটাল সেন্টারকে ‘স্মার্ট সেন্টারে’ রূপান্তর করা হবে। সেখানে বসেই মানুষ জন্মনিবন্ধন, ভূমি খাজনা, পাসপোর্ট আবেদন করতে পারবে।
তিনি আরও বলেন,
পোস্ট অফিস এখন আর শুধু চিঠির জন্য না। ডাকঘরের মাধ্যমে এখন ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং, অনলাইন পণ্য ডেলিভারি হবে। যদুনাথপুর পোস্ট অফিসকে আধুনিকায়ন করা হবে” বলে জানান মন্ত্রী।
মন্ত্রী বলেন, “আমাদের ছেলেমেয়েরা ফ্রিল্যান্সিং করে ঘরে বসে ডলার আয় করবে। এজন্য যদুনাথপুর ইউনিয়নে ডিজিটাল ল্যাব’ স্থাপন করা হবে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিনামূল্যে কম্পিউটার ও ইন্টারনেট প্রশিক্ষণ দেওয়া হবে।
ধনবাড়ী উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক বলেন, “মন্ত্রী যে প্রতিশ্রুতি দিয়েছেন তা বাস্তবায়ন হলে যদুনাথপুর ইউনিয় মডেল ইউনিয়নে পরিণত হবে।
সাধারণ মানুষের প্রতিক্রিয়া
পথসভায় শত শত নারী-পুরুষ অংশ নেন। কলেজ ছাত্র রাকিব বলেন, “মন্ত্রী ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের কথা বলেছেন। আমরা চাই দ্রুত ল্যাবটা হোক।
এই পথসভা অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জনাব এডভোকেট মোহাম্মদ শামসুজ্জামান সুরুজ সদস্য জাতীয় নির্বাহী কমিটি বিএনপি।এখানে আরো উপস্থিত ছিলেন জনাব অধ্যক্ষ এম আজিজুর রহমান প্রিন্সিপাল সভাপতি ধনবাড়ী উপজেলা বিএনপি। আরো উপস্থিত ছিলেন জনাব মো: এনামুল হক ভিপি সাধারণ সম্পাদক ধনবাড়ী উপজেলা বিএনপি। জনাব এস এম সোবহান সভাপতি পৌর বিএনপি, জনম মোঃ রফিকুল ইসলাম স্বপন সাধারণ সম্পাদক পৌর বিএনপি, জনাব মোঃ আ: আজিজ মাস্টার সভাপতি যদুনাথপুর ইউনিয়ন পরিষদ বিএনপি, জনাব মোঃ দেলোয়ার হোসেন দুলাল সাধারণ সম্পাদক যদুনাথপুর ইউনিয়ন পরিষদ বিএনপি।আরো উপস্থিত ছিলেন যদুনাথপুর ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ড বিএনপি সভাপতি মো:হাবিবুর রহমান ও ৪ নং ওয়ার্ড কৃষক দলের সভাপতি মোহাম্মদ লোকমান হোসেন ও পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ আবুল কাশেম।
পথসভায় আরো উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা চেয়ারম্যান, ওসি ধনবাড়ী থানা, বিভিন্ন ইউপি চেয়ারম্যান, শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভার শেষে মন্ত্রী ফকির মাহবুব আলম স্বপন বলেন, “আমি আপনাদের এমপি। আপনাদের সমস্যা আমার সমস্যা। ডাক, ইন্টারনেট ও বিজ্ঞানকে কাজে লাগিয়ে যদুনাথপুর ইউনিয়ন পরিষদ কে স্মার্ট ইউনিয়ন হিসেবে গড়ে তুলব ইনশাআল্লাহ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com