1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
বগুড়া জেলার কাহালু থানার ছিনতাই মামলার ০৫ জন আসামী গ্রেফতার - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
বালারহাট নাওডাঙ্গা ইউনিয়নে গ্রামবাসী ও প্রশাসনের যৌথ মাদকবিরোধী অভিযান জলঢাকায় বাসের চাপায় প্রাণ গেল কর্মজীবী নারীর মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ওসমানীর স্বীকৃতি প্রশ্নে সরকারের প্রতি আহ্বান- মাহমুদুর রহমান লায়েকের ভাঙ্গায় কৃষক শ্যাম বিশ্বাস “খুনির কোনো ক্ষমা নেই” শ্যাম বিশ্বাস হত্যায় এমপি বাবুলের কঠোর হুঁশিয়ারি ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার শ্রীপুর গ্রামের নাহিদ আক্তার গুরুতর দুর্ঘটনায় আহত। মেহেন্দিগঞ্জে অসহায় মানুষের মাঝে আর্থিক সহায়তা (চেক) বিতরণ করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি। দিনাজপুরের বিরামপুরে অবসরপ্রাপ্ত সেনা সদস্য জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে আবারও গুরুতর অভিযোগ: প্রকাশ্যে মারধর,প্রাণনাশের হুমকি; বিরামপুর থানায় লিখিত অভিযোগ কাজির ইয়াবা সহ একজন গ্রেফতার রাজনগরে যুবককে ছুরিকাঘাত, সিলেটে অস্ত্রোপচার; অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি বগুড়া জেলার কাহালু থানার ছিনতাই মামলার ০৫ জন আসামী গ্রেফতার

বগুড়া জেলার কাহালু থানার ছিনতাই মামলার ০৫ জন আসামী গ্রেফতার

reporter বায়েজিদ হোসেন
calendar প্রকাশিত: ৪ জুলাই, ২০২৬, ২:১৭ অপরাহ্ণ

বগুড়া জেলার কাহালু থানার মামলা নং-১৩, তারিখ- ১৮/০৬/২৬ ইং ধারা-৩৯২ পেনাল কোড ১৮৬০ এর ছিনতাই মামলার আসামীগন গ্রেফতার এড়াতে বগুড়া জেলায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে সিপিএসসি বগুড়া, র‌্যাব-১২ এর একটি চৌকষ আভিযানিক দল অদ্য ০৪ জুলাই ২০২৬ ইং তারিখ রাত্রি আনুমানিক ০১.১৫ ঘটিকার সময় বগুড়া জেলার সদর থানাধীন চারমাথা বাস টার্মিনাল এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত মামলার তদন্তে প্রাপ্ত আসামী মোঃ মাসুম বিল্লাহ (মিঠু) (৩৯), পিতা-মোঃ রেজাউল করিম, মাতা-মালেকুন্নেছা, সাং-পুরাতন বগুড়া মধ্যপাড়া, ওয়ার্ড নং-১৫, থানা-বগুড়া সদর, জেলা-বগুড়াকে গ্রেফতার করতে সক্ষম হয়। একই তারিখ রাত্রি আনুমানিক ০১.৩০ ঘটিকার সময় বগুড়া জেলার কাহালু থানাধীন হাইস্কুলরোড মুরুইল মেহেদী সু-স্টোর এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত মামলার তদন্তে প্রাপ্ত আসামী মোঃ আবু বক্কর সিদ্দিক (৩৮), পিতা-মোঃ জোব্বার আলী, মাতা-মোছাঃ ওকিনা বিবি, সাং-ঢাকইর, থানা-নন্দীগ্রাম, জেলা-বগুড়াকে গ্রেফতার করতে সক্ষম হয়। একই তারিখ রাত্রি আনুমানিক ০২.৩০ ঘটিকার সময় বগুড়া জেলার নন্দীগ্রাম থানাধীন চাপোলবা এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত ছিনতাই মামলার তদন্তে প্রাপ্ত আসামী মোঃ জাফর হোসেন (৪০), পিতা-মোঃ জাহাঙ্গীর আলম, মাতা-রুনা বেগম, সাং-পুরাতন বগুড়া, থানা-বগুড়া সদর, জেলা-বগুড়াকে গ্রেফতার করতে সক্ষম হয়। একই তারিখ রাত্রি আনুমানিক ০৪.৪৫ ঘটিকার সময় বগুড়া জেলার সদর থানাধীন মধ্যপাড়া পুরাতন বগুড়া আসামীর নিজ বাড়ীতে অভিযান পরিচালনা করে উক্ত ছিনতাই মামলার তদন্তে প্রাপ্ত আসামী মোঃ রাশেদ হোসেন (২৮), পিতা-মোঃ আঃ রহমান, মোছাঃ সুফিয়া বেগম, সাং-পুরাতন মধ্যপাড়া, থানা-বগুড়া সদর, জেলা-বগুড়াকে গ্রেফতার করতে সক্ষম হয় এবং একই তারিখ রাত্রি আনুমানিক ০৫.০০ ঘটিকার সময় বগুড়া জেলার শাজাহানপুর থানাধীন ফুলদিঘী ফুলতলা আসামীর নিজ বাড়ীতে অভিযান পরিচালনা করে ছিনতাই মামলার তদন্তে প্রাপ্ত আসামী মোঃ আবু হোরায়রা খন্দকার (মানিক) (৩০), পিতা-মোঃ সোলায়মান আলী, মাতা-মোছাঃ হামিদা বেগম, সাং-ফুলদিঘী ফুলতলা, ওয়ার্ড নং-১৩, থানা-শাজাহানপুর, জেলা-বগুড়াকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়া জেলার কাহালু থানায় হস্তান্তর করা হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com