1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
তেজগাঁও কলেজ ছাত্রাবাসে দুই ছাত্রদলের সংঘর্ষে তিন শিক্ষার্থী গুরুতর আহত - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ডাঃ সাইয়েদুর রহমান বরিশালের সিভিল সার্জন হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন পটুয়াখালীতে দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম, প্রশাসনের সহায়তায় চলছে চিকিৎসা ৯ম পে-স্কেল: জাতি কী এবার ঘুষের অভিশাপ থেকে মুক্তি পাবে? বাক প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির চেষ্টার ঘটনা নিয়ে ব্যবসায়ীদের দুই গ্রুপের মধ্যে দু’দফা সংঘর্ষ জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম মহানগর কমিটির সঙ্গে ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরীর সৌজন্য সাক্ষাৎ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কাপ্তাইয়ে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দারুস সালাম শাখা বিএনপি’র উদ্দ্যেগে ‘বিনামূল্যে মেডিকেল ক্যাম্প’ অনুষ্ঠিত আশুলিয়ায় পাথালিয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে বিশাল শোভাযাত্রা ও সমাবেশ দক্ষিণ আইচায় করাত কলের তিনটি  ট্রান্সফরমার চুরি

তেজগাঁও কলেজ ছাত্রাবাসে দুই ছাত্রদলের সংঘর্ষে তিন শিক্ষার্থী গুরুতর আহত

– মাদক সেবন ও নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ, পুলিশ রাতেই অভিযান চালায়

reporter ঘোষণা ডেস্ক
calendar প্রকাশিত: ৭ ডিসেম্বর, ২০২৫, ৬:২৬ অপরাহ্ণ

রাজধানীর তেজগাঁও কলেজ ছাত্রাবাসে মাদক সেবন ও নিয়ন্ত্রণ নিয়ে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় তিনজন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। শনিবার রাতে সংঘর্ষের পর আহতদের সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। উচ্চমাধ্যমিকের শিক্ষার্থী সাকিবুল হাসান রানা বর্তমানে আইসিইউতে রয়েছে এবং তার অবস্থা আশঙ্কাজনক।

প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্রদলের মোর্শেদ তরুণ–সেলিম গ্রুপ এবং সুইডেন আসলাম গ্রুপ দীর্ঘদিন ধরে ছাত্রাবাসে মাদক সেবন, বহিরাগত রাখা ও চাঁদাবাজি নিয়ে বিরোধে জড়িত। শনিবার রাতে মাদক সেবন নিয়ে কথা কাটাকাটির পর দুই পক্ষের মধ্যে প্রায় চার থেকে ছয় ঘণ্টা ধরে সংঘর্ষ চলে।

আহত তিনজন হলেন সাকিবুল হাসান রানা (বিজ্ঞান বিভাগ, সেশন ২০২৪–২৫), হৃদয় আহমেদ (মানবিক বিভাগ, সেশন ২০২৪–২৫) এবং আইডিয়াল কলেজের শিক্ষার্থী জান্নাত (মানবিক বিভাগ, সেশন ২০২৫–২৬)। অভিযোগ রয়েছে, জান্নাত ছাত্রদলের প্রভাবশালী একটি গ্রুপের সহায়তায় ছাত্রাবাসে অবস্থান করতেন।

হলের শিক্ষার্থীরা জানান, দুই গ্রুপের আধিপত্য বিস্তার, মাদক সেবন-বেচাকেনা, বহিরাগত রাখা এবং চাঁদা আদায়কে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়েছে। এতে সাধারণ শিক্ষার্থীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং অনেক সময় প্রকৃত শিক্ষার্থীরা আবাসন সুবিধা থেকেও বঞ্চিত হচ্ছেন।

ছাত্রদলের কর্মী আব্দুর রহমান হিল রাফি বলেন, “সাধারণ শিক্ষার্থীরা মাদক সেবনে বাধা দিলে তাদের ওপর হামলা করা হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তি দাবি করি।”

এক শিক্ষার্থী নাজমুল ইসলাম নিলয় অভিযোগ করেন, “সভাপতি তরুণের সমর্থকেরা মাদক সেবনে বাধা দিলে হামলা চালায়। সংঘর্ষে কয়েকজন গুরুতর আহত হয়েছেন, দু’জনের খোঁজও মিলছে না।”

হলের সাধারণ শিক্ষার্থীরা আরও দাবি করেন, তরুণ–সেলিম গ্রুপের মোমেন পালোয়ান অতীতে অন্য ছাত্রসংগঠনের রাজনীতিতে জড়িত ছিলেন। বর্তমানে তিনি প্রভাব খাটিয়ে ছাত্রাবাসে আধিপত্য স্থাপন এবং মাদক সংশ্লিষ্ট কর্মকাণ্ড চালাচ্ছেন।

সংঘর্ষের পর পুলিশ রাতেই ছাত্রাবাসে অভিযান চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ভোর পর্যন্ত অবস্থান করে। পুরো ক্যাম্পাসে আতঙ্ক ছড়িয়ে আছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com