1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রথম ভিসি বুয়েট অধ্যাপক আবদুল হাছিব - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
আত্মসমর্পনকারীদের স্বাভাবিক জীবনে ফেরাতে সহযোগিতা করছে র‍্যাব: র‍্যাব মহাপরিচালক আহসান হাবিব পলাশ বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত বাংলাদেশ শিক্ষক উন্নয়ন সমিতি কর্তৃক অবসরজনিত সংবর্ধনা ও চেক বিতরণ জকিগঞ্জে বাসে তল্লাশি, ৬ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রোগী সেজে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে দুদকের হানা পেলেন নানা অনিয়ম “জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্ট-২০২৬” পুঠিয়াকে পরাজিত করে দুর্গাপুর উপজেলা ফাইনালে আড়াইহাজারে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে নজরুল ইসলাম আজাদের বিশাল র‍্যালি, জনসমুদ্রে পরিণত মহাসমাবেশ উখিয়ায় ১০ হাজার ইয়াবা উদ্ধার বিজিবির অভিযানে মাদক রেখে পালাল চোরাকারবারি জনগনের আস্থার প্রতিদান দিবো- ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থ পঞ্চগড়ের বোদা উপজেলায় তেলবাহী ট্রাকের ধাক্কায় ইজিবাইক চালক নিহত

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রথম ভিসি বুয়েট অধ্যাপক আবদুল হাছিব

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১:১৬ অপরাহ্ণ
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রথম উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. এ এস মো. আবদুল হাছিব। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ন্যানোম্যাটেরিয়ালস অ্যান্ড সিরামিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক।
রবিবার রাতে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সহকারী সচিব মো. শাহ আলম সিরাজের সই করা প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা যায়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ, ২০২৬-এর ১১(১) ধারা অনুযায়ী অধ্যাপক ড. এ এস মো. আবদুল হাছিবকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে। এতে আরও বলা হয়, উপাচার্য হিসেবে তার নিয়োগের মেয়াদ হবে যোগদানের তারিখ থেকে চার বছর।
তিনি উপাচার্য পদে যোগদানের আগে তার মূল পদের সমপরিমাণ বেতন ভাতা পাবেন। তিনি বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধাও ভোগ করবেন। এছাড়া তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন। রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজন মনে করলে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com