1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
হবিগঞ্জে বিজিবির বিশেষ অভিযানে ১১.৪৭ লাখ টাকার ভারতীয় জিরা ও মদ জব্দ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
বাঁশখালী উপজেলা প্রসাশনের উদ্যাগে ত্রান সামগ্রী বিতরণ ‎বেলকুচিতে উপজেলা পরিষদের বার্ষিক উন্নয়ন তহবিলের আওতায় বিভিন্ন উন্নয়ন সামগ্রী বিতরণ ময়মনসিংহের খাগডহর ইউনিয়নের প্রশাসক হিসাবে নিয়োগ পেলেন পিআইও মনিরুল হক ফারুক রেজা গাজীপুরে ডুয়েট ভিসির সাথে ডুয়েট ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দের সাক্ষাৎ গুচ্ছ ভর্তি: ৫ম মেধাতালিকায় শেষ সুযোগ, ৮–১৩ জুলাই ভর্তি; ১৫ জুলাই থেকে শুরু ক্লাস হবিগঞ্জে বিজিবির বিশেষ অভিযানে ১১.৪৭ লাখ টাকার ভারতীয় জিরা ও মদ জব্দ শ্যামনগর নাগবাটিতে মসজিদের পুকুর দখল করার পায়তারা ও হুমকি ধামকির প্রতিবাদে মানববন্ধন বগুড়ায় পূর্ব শত্রুতার জেরে আরিফ শেখকে কুপিয়ে হত্যা আলফাডাঙ্গায় ইয়াবা কেনাবেচার অভিযোগে দুই ব্যক্তি আটক, পরে মুচলেকায় মুক্ত সাংবাদিক নিবন্ধন শুনে দুর্নীতিবাজরা উচ্ছ্বসিত কেন?

হবিগঞ্জে বিজিবির বিশেষ অভিযানে ১১.৪৭ লাখ টাকার ভারতীয় জিরা ও মদ জব্দ

reporter হবিগঞ্জ প্রতিনিধি
calendar প্রকাশিত: ১১ জুলাই, ২০২৬, ১২:১২ অপরাহ্ণ

 হবিগঞ্জে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর বিশেষ অভিযানে ড্রাম ট্রাকযোগে অবৈধভাবে পরিবহনকালে ১ হাজার ৫০০ কেজি ভারতীয় জিরা ও ১৫ বোতল বিদেশি মদ জব্দ করা হয়েছে। জব্দকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ১১ লাখ ৪৭ হাজার ৫০০ টাকা।

 গত শুক্রবার (১০ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে একটি ড্রাম ট্রাকে তল্লাশি চালায়। এ সময় ট্রাক থেকে অবৈধভাবে আনা ১ হাজার ৫০০ কেজি ভারতীয় জিরা এবং ১৫ বোতল বিদেশি মদ জব্দ করা হয়। তবে অভিযানের সময় সংশ্লিষ্ট কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবি জানিয়েছে, জব্দকৃত মালামাল আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে। সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com