1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
সাংবাদিক নিবন্ধন শুনে দুর্নীতিবাজরা উচ্ছ্বসিত কেন? - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
বাঁশখালী উপজেলা প্রসাশনের উদ্যাগে ত্রান সামগ্রী বিতরণ ‎বেলকুচিতে উপজেলা পরিষদের বার্ষিক উন্নয়ন তহবিলের আওতায় বিভিন্ন উন্নয়ন সামগ্রী বিতরণ ময়মনসিংহের খাগডহর ইউনিয়নের প্রশাসক হিসাবে নিয়োগ পেলেন পিআইও মনিরুল হক ফারুক রেজা গাজীপুরে ডুয়েট ভিসির সাথে ডুয়েট ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দের সাক্ষাৎ গুচ্ছ ভর্তি: ৫ম মেধাতালিকায় শেষ সুযোগ, ৮–১৩ জুলাই ভর্তি; ১৫ জুলাই থেকে শুরু ক্লাস হবিগঞ্জে বিজিবির বিশেষ অভিযানে ১১.৪৭ লাখ টাকার ভারতীয় জিরা ও মদ জব্দ শ্যামনগর নাগবাটিতে মসজিদের পুকুর দখল করার পায়তারা ও হুমকি ধামকির প্রতিবাদে মানববন্ধন বগুড়ায় পূর্ব শত্রুতার জেরে আরিফ শেখকে কুপিয়ে হত্যা আলফাডাঙ্গায় ইয়াবা কেনাবেচার অভিযোগে দুই ব্যক্তি আটক, পরে মুচলেকায় মুক্ত সাংবাদিক নিবন্ধন শুনে দুর্নীতিবাজরা উচ্ছ্বসিত কেন?

সাংবাদিক নিবন্ধন শুনে দুর্নীতিবাজরা উচ্ছ্বসিত কেন?

reporter বাদল চৌধুরী
calendar প্রকাশিত: ১১ জুলাই, ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ণ

সাংবাদিকতা রাষ্ট্রের সংবিধান অনুযায়ী চতুর্থ স্তম্ভ হিসেবে পরিচিত। গণতন্ত্র, সুশাসন, মানবাধিকার ও দুর্নীতিবিরোধী লড়াইয়ে স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম ও সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য। সাংবাদিকতা একটি স্বাধীন পেশা |সাংবাদিকরা রাষ্ট্র সরকার ও দুর্নীতিবাজসহ সকল ক্ষেত্রে জবাবদিহিতা তৈরি করতে সহযোগিতা করে | জবাবদিহিতা যাতে ব্যাহত হয় এজন্যই কি নিবন্ধন প্রক্রিয়ায় কথা শুনে দুর্নীতিবাজরা উচ্ছ্বসিত | একথা ভুললে চলবে নাহ গণমাধ্যম ও সাংবাদিকরা ব্রিটিশ বিরোধী আন্দোলন পাকিস্তান বিরোধী আন্দোলন বাংলাদেশ সৃষ্টির আন্দোলন মুক্তিযুদ্ধ স্বৈরাচার বিরোধী আন্দোলনসহ সকল আন্দোলনে ও রাষ্ট্র প্রতিষ্ঠায় গণমাধ্যম ও সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে | বহু সাংবাদিক মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন বহু সাংবাদিক সত্য তুলে ধরতে গিয়ে দুর্নীতিবাজদের দ্বারা নিহত ও আহত হয়েছেন তারপরও সাংবাদিকরা থেমে নেই দুর্নীতি তুলে ধরতে বলিষ্ঠ ভূমিকা রাখছে | সাংবাদিকদের লেখনীর মাধ্যমে জবাবদিহিতার ক্ষেত্রে যথেষ্ট ভূমিকা রেখে চলছে | আমার জানামতে পৃথিবীর কোন দেশেই সাংবাদিক নিবন্ধন নাই যেমন : যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য কানাডা অস্ট্রলিয়া নিউজিল্যান্ড জার্মানি
ফ্রান্স নেদারল্যান্ডস সুইডেন,নরওয়ে ডেনমার্ক ফিনল্যান্ড ,জাপান ভারত পাকিস্তান ইত্যাদি | তাহলে বাংলাদেশে এটা প্রয়োজন কেন? কিছু তথাকথিত সাংবাদিক নামধারী চাঁদাবাজির করছে বলে শুনতে পাই | এদের ব্যবস্থা নিতে দেশে প্রচলিত আইন রয়েছে | এদের গুটি কয়েক লোকের জন্য সমগ্র সাংবাদিক সমাজকে দায়ী করা ঠিক হবে বলে মনে হয় না | এধরণের তথাকথিত সাংবাদিক নামধারীতে ব্যবস্থা নিতে পেশাদার সাংবাদিকদের নিবন্ধনের মুখোমুখি দাঁড় করানো হচ্ছে | এটা পেশাদার সাংবাদিকদের জন্য লজ্জাসকর | তাই সাংবাদিক নিবন্ধন বা স্বীকৃতির যেকোনো উদ্যোগের মূল উদ্দেশ্য হওয়া উচিত পেশাদারিত্ব বৃদ্ধি, স্বচ্ছতা নিশ্চিত করা এবং ভুয়া পরিচয়ে অপকর্ম রোধ করা | সাংবাদিকতার স্বাধীনতা সংকুচিত করা নয়।সাংবাদিক নিবন্ধনের কথা শুনে কিছু দুর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারী খুব উচ্ছ্বসিত প্রকাশ করছে | কারণ তারা চায় নিবন্ধনের নামে বহু সাংবাদিক ঝড়ে গেলে দুর্নীতিবাজরা নানা অপকর্ম ঘুষ ও অবৈধ সম্পদ অর্জন করতে পারবে বা সুবিধা পাবে |
দুর্নীতিবাজদের এমন ধারণা অনেকের মধ্যে রয়েছে যে, যদি কোনো প্রক্রিয়ার কারণে অনুসন্ধানী ও সাহসী সাংবাদিকের সংখ্যা কমে যায় বা তাদের কাজ বাধাগ্রস্ত হয়, তাহলে দুর্নীতিগ্রস্ত কিছু ব্যক্তি স্বস্তি অনুভব করতে পারে। কারণ স্বাধীন সাংবাদিকতা দুর্নীতি, ঘুষ, ক্ষমতার অপব্যবহার ও অনিয়মকে জনসমক্ষে তুলে ধরে। তবে এটি কোনো নির্দিষ্ট ব্যক্তি বা সব চাকরিজীবীর ক্ষেত্রে প্রযোজ্য নয়। বরং দেশের সৎ ও নিষ্ঠাবান কর্মকর্তা-কর্মচারীও চান দুর্নীতির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হোক এবং সঠিক তথ্য জনগণের সামনে আসুক।
সাংবাদিকের কাজ শুধু সংবাদ প্রকাশ করা নয়; বরং সত্য অনুসন্ধান, জনস্বার্থ রক্ষা এবং রাষ্ট্রের জবাবদিহি নিশ্চিত করা। একজন প্রকৃত সাংবাদিক দুর্নীতিবাজের শত্রু হলেও তিনি সৎ মানুষের বন্ধু। কারণ সত্যভিত্তিক সংবাদ সৎ কর্মকর্তাদেরও সম্মান ও মর্যাদা বাড়ায়।
অতএব, সাংবাদিক নিবন্ধনের যে নীতিমালা প্রণয়ন করা হবে, তা যেন স্বচ্ছ, নিরপেক্ষ,অরাজনৈতিক, বৈষম্যহীন ও স্বাধীন মতপ্রকাশের সাংবিধানিক অধিকারকে সম্মান করে। একই সঙ্গে সাংবাদিকদেরও পেশাগত নৈতিকতা, তথ্য যাচাই এবং আইন মেনে দায়িত্বশীলভাবে কাজ করতে হবে।
একটি দুর্নীতিমুক্ত, জবাবদিহিমূলক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে স্বাধীন সাংবাদিকতা এবং সৎ প্রশাসন দুটিই সমানভাবে অপরিহার্য। তাই এমন কোনো ব্যবস্থা গ্রহণ করা উচিত নয়, যা জনস্বার্থে কাজ করা সাংবাদিকদের নিরুৎসাহিত করে; বরং এমন পরিবেশ নিশ্চিত করতে হবে যেখানে সৎ কর্মকর্তা ও সৎ সাংবাদিক একসঙ্গে দুর্নীতির বিরুদ্ধে কাজ করতে পারেন |

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com