1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
সারিয়াকান্দিতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর উদ্বোধন ও আলোচনা সভা - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
নাগরপুরে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন দিনাজপুর-২ আসনে এমপি পিনাক চৌধুরীর হাত ধরে বিরলে ‘জাতীয় মৎস্য পক্ষ’ উদ্বোধন রামগড়ে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা সারিয়াকান্দিতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর উদ্বোধন ও আলোচনা সভা বাওয়া”র উদ্যোগে নাটোরে বৃক্ষরোপন কর্মসূচি শুরু কুষ্টিয়ায় সংসদ সদস্য আমির হামজার ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন, থানায় অভিযোগ দায়ের আওয়ামী সরকারের সঠিক নীতির অভাবে কৃষি-মৎস্য খাত ক্ষতিগ্রস্ত হয়েছে: শামা ওবায়েদ গণঅধিকার পরিষদ-জামায়াতের সংঘর্ষ, এমপির গাড়ি ভাঙচুর, মামলা প্রক্রিয়াধীন বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় চোরাচালানী মালামাল এবং মাদকদ্রব্য জব্দ কাশিয়ানী উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেফতার

সারিয়াকান্দিতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর উদ্বোধন ও আলোচনা সভা

reporter মো: ফরহাদ হোসেন, সারিয়াকান্দি, বগুড়া
calendar প্রকাশিত: ১৬ আগস্ট, ২০২৬, ৩:০২ অপরাহ্ণ

“রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্য নিয়ে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন সারিয়াকান্দি উপজেলা কমিটির বাস্তবায়নে অনুষ্ঠানের উদ্বোধন, র‍্যালী, আলোচনা সভা এবং সফল মৎস্যচাষী, ব্যক্তি ও উদ্যোক্তাকে পুরস্কার প্রদান করা হয়েছে। ১৬ আগষ্ট রবিবার উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার এসএম মিকাইল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বগুড়া-১ সারিয়াকান্দি-সোনাতলা আসনের জাতীয় সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মৎস অফিসার মুর্শিদা খাতুন। বক্তারা মৎস্য সম্পদ রক্ষা, পোনা অবমুক্তকরণ, জলাশয়ের উৎপাদন বৃদ্ধি এবং নিরাপদ মৎস্য উৎপাদনের উপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে উপজেলার সফল মৎস্যচাষী, ব্যক্তি ও উদ্যোক্তাদের হাতে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেন অতিথিরা। ১৬ আগস্ট থেকে ৩০ আগস্ট পর্যন্ত ১৫ দিনব্যাপী এ কর্মসূচি পালিত হবে। অনুষ্ঠানে সহকারী কমিশনার ভূমি আতিকুর রহমান, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডা. মীর কাওছার হোসেন, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ আলী জিন্নাহ, থানা অফিসার ইনচার্জ ওসি আ.ফ.ম. আছাদুজ্জামান, পৌর বিএনপির সভাপতি সাহাদৎ হোসেন সনি, উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী এরফানুর রহমান রেন্টু, সাবেক সাধারণ সম্পাদক সাহাজাত হোসেন পল্টন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, তাহেরুল ইসলাম পাঞ্জাব, সারিয়াকান্দি উপজেলা যুবদলের আহবায়ক মহিদুল ইসলাম মুন্সি, আমরা জুলাই যোদ্ধা বগুড়া জেলা শাখার আহ্বায়ক ও উপজেলা সাইবার দলের সভাপতি জুলফিকার আলম রুনু, উপজেলা মৎসজীবী দলের সভাপতি নজরুল ইসলাম, উপজেলা তাঁতি দলের সভাপতি আবুল কালাম আজাদ লাবলু, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক তারাজুল ইসলাম ফনি, উপজেলা মৎসজীবী দলের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম লিটন, পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সভাপতি নজরুল ইসলাম নিশান সহ উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা, মৎস্যচাষি ও সুধীজন উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com