1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
লালমনিরহাট সীমান্তে নতুন পুশইন চেষ্টা, বিজিবির তৎপরতায় ব্যর্থ বিএসএফ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিঃ (কালব) এর ৩৯তম বার্ষিক সাধারণ সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি মালয়েশিয়ায় নির্মাণকাজে দুর্ঘটনায় সালথার যুবকের মৃত্যু দিনাজপুর-২ আসনে এমপি সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এর অক্লান্ত পরিশ্রমে ০৯ টি শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় ০৬ কোটি টাকার বরাদ্দ ইউএনওদের নেতৃত্বে রামু ও নাইক্ষ্যংছড়ি উপজেলায় বানভাসি মানুষের মাঝে পর্যাপ্ত ত্রাণ সহায়তা লালমনিরহাট সীমান্তে নতুন পুশইন চেষ্টা, বিজিবির তৎপরতায় ব্যর্থ বিএসএফ বাঙ্গালহালিয়াতে টানা বৃষ্টিতে প্লাবিত হয়ে সাদেক পোল্ট্রি ফার্মের ৫ লক্ষ টাকার মুরগী পানিতে তলিয়ে গেছে নদী ভাঙনের কবলে সুনামগঞ্জের বাক্ষ্মণগাঁও: ঝুঁকিপূর্ণ ৫০ পরিবারের মানববন্ধন ভূমিদস্যু মনিরুল ইসলাম ও তার সহযোগীরা জালিয়াতি করে জয়নাল আবদিন গং এর সম্পত্তি দখল করার অপচেষ্টা করছে সাবেক সরকারের আস্থাভাজন অডিটর জেনারেলের বিরুদ্ধে অর্থপাচার ও ব্যাপক দুর্নীতির অভিযোগ গাজীপুরে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টে টাইব্রেকারে বিকেএসপি চ্যাম্পিয়ন

লালমনিরহাট সীমান্তে নতুন পুশইন চেষ্টা, বিজিবির তৎপরতায় ব্যর্থ বিএসএফ

reporter ‎​জুবাইর আহমেদ খান রোহান, লালমনিরহাট
calendar প্রকাশিত: ১১ জুলাই, ২০২৬, ৪:৩৩ অপরাহ্ণ

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে তিন নারীকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে সীমান্তে দায়িত্বরত বিজিবির তাৎক্ষণিক প্রতিরোধে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।

শনিবার ভোরে তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)-এর অধীন ধবলসূতি বিওপির আন্তর্জাতিক সীমান্ত পিলার ৮৩৩/৯-এস এলাকায় এ ঘটনা ঘটে।

বিজিবি সূত্রে জানা যায়, ভারতের ৯৮ ব্যাটালিয়ন বিএসএফের খরখড়িয়া ক্যাম্পের সদস্যরা ভারতের কাঁটাতারের বেড়ার গেট দিয়ে তিন নারীকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা চালায়। বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গে বিজিবির টহলদল দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করে। এতে বিএসএফের পুশইনের চেষ্টা ব্যর্থ হয় এবং ওই তিন নারী বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করতে পারেননি।

বর্তমানে ওই তিন নারী আন্তর্জাতিক সীমান্ত পিলার ৮৩৩/৯-এস থেকে আনুমানিক ১৫০ গজ ভারতের অভ্যন্তরে অবস্থান করছেন বলে জানিয়েছে বিজিবি।

এ বিষয়ে তিস্তা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফজলে মুনিম বলেন, “ঘটনার পরপরই বিএসএফের সংশ্লিষ্ট ব্যাটালিয়ন কমান্ডারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। পুশইনের চেষ্টাকৃত ব্যক্তিদের দ্রুত ফিরিয়ে নেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।”

তিনি আরও জানান, এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং সার্বক্ষণিক সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com