1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
রাজশাহী পুঠিয়ায় জেলা প্রশাসকের মতবিনিময় সভা - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
মাঝির ছেলে থেকে কোটিপতি গোয়াইনঘাটে পারিবারিক কবরস্থানের জমি নিয়ে সংঘর্ষ, আহত ২; থানায় অভিযোগ! ৫ম শ্রেনীর বৃত্তি পরীক্ষায় পটুয়াখালী সদরে ১৯৪ জনের বৃত্তি লাভ, সরকারি জুবিলী স্কুল ১ম স্থানে পটুয়াখালীতে ৩ গুন বেতনবৃদ্ধিসহ ২ দফা দাবীতে ডাক কর্মচারীদের বিক্ষোভ মিছিল,সমাবেশ ও স্মারকলিপি পেশ আশুলিয়ায় অভিযোগ তদন্তে গিয়ে হয়রানির শিকার এএসআই মতিউর, অভিযোগকারীর অস্বীকৃতি কৈচাপুর ইউনিয়নবাসীর দীর্ঘ প্রতীক্ষার অবসান: সেবা এখন হাতের নাগালে, ইউনিয়ন পরিষদে স্থানান্তরিত হলো ভূমি অফিস তানোর থানায় আইন-শৃঙ্খলা রক্ষায় সক্রিয় ভূমিকা, প্রশংসায় ওসি এস এম মাসুদ পারভেজ। কাশিয়ানীতে ছাত্রলীগের মিছিল, বিএনপি নেতাদের মারধর সহ মোটরসাইকেলে আগুন গাইবান্ধায় সন্ত্রাসী মামলায় আনসারের সক্রিয় সদস্যকে জেল হাজতে প্রেরণ আদমজী ইপিজেডে অগ্নিকাণ্ড: সংবাদ সংগ্রহে সাংবাদিকদের প্রবেশে বাধা বেপজা কর্তৃপক্ষের

রাজশাহী পুঠিয়ায় জেলা প্রশাসকের মতবিনিময় সভা

reporter মোঃ নাসির উদ্দিন
calendar প্রকাশিত: ১৫ জুলাই, ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ণ

পুঠিয়ায় জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকাল ৪টায় পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসারের সভা কক্ষে উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম।
পুঠিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত সালমান।
এছাড়াও সভায় উপস্থিতি ছিলেন, পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, সাবেক উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম জুম্মা, সাবেক পুঠিয়া পৌর মেয়র আসাদুল হক আসাদ, বিএনপি নেতা আবু হায়াত, বানেশ্বর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রাজ্জাক দুলাল, সাবেক বেলপুকুর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রাকিব। এছাড়াও মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, পুঠিয়া সার্কেল এএসপি, পুঠিয়া থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম, বেলপুকুর থানার অফিসার ইনচার্জ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, একটি জরিপে দেখা গেছে মাদকাসক্ত হয়েছে ৭০ শতাংশের মত বন্ধুবান্ধবদের সঙ্গে মিশে।
বাঁকি ৩০ শতাংশ কৌতুহল বসত মাদকাসক্ত হয়েছে। তাই আপনাদের সন্তান কোথায় যায়, কার সাথে মিশে তাদের বন্ধু কারা এসব বিষয়ে খোঁজ খবর রাখার উপর জোর দেন।
এছাড়াও তিনি বলে, প্রত্যেক উপজেলায় একটি করে কমিটি গঠন করা হবে। মাদক বিক্রেতাকে এলাকাভিত্তিক সনাক্ত করে আইন শৃঙ্খলা বাহিনীকে খবর দিতে তিনি বলেন।
তিনি আরও বলেন, মাদক কারবারিদেের সামাজিক ভাবে বয়কট করতে হবে এবং মাদক নির্মূলে সামাজিক আন্দোল গড়ে তুলতে হবে বলে মতামত ব্যক্ত করেন।
মতবিনিময় সভায় উপস্থিতি সাংবিকগণের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
মতবিনিময় সভায় উপস্থিতি ছিলেন, উপজেলায় কর্মরত কর্মকর্তাগণ, জনপ্রতিনিধি, রাজৈনতিক নেতৃবৃন্দ, শিক্ষক প্রতিনিধি, সাংবাদিক, সুধীজনেরা।
মতবিনিময় সভা শেষে জেলা প্রশাসক পুঠিয়া রাজবাড়ির বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com