1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. backupadmin@wordpress.com : backupadmin :
  3. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  4. system@openreplay.com : wp-backup :
রাজবাড়ীতে আর এস টাওয়ারের স্বর্ণ ব্যবসায়ীদের উদ্যোগে বিশ্বকর্মা পূজা  - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
বিরল ও পীরগঞ্জ সীমান্ত এলাকায় ট্যাপেন্টাডল ট্যাবলেট যৌন উত্তেজক সিরাপ উদ্ধার এলজিইডির উদ্যোগে জট কাটল, মহেশখালীর জাইকা সড়ক প্রকল্পে গতি ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের মাসিক সভা ‎৬৪ বিজিবি’র বিশেষ অভিযানে হোয়াইক্যং সীমান্ত থেকে ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার। যুক্তরাজ্য যুবদলের আওতাধীন রিজিওনাল জোন-২-এর কর্মী সমাবেশ অনুষ্ঠান সম্পন্ন হয়। উখিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে প্রকাশ্যে অস্ত্র মহড়ার পর পরিত্যক্ত পিস্তল উদ্ধার বাঙ্গালহালিয়াতে ব্যবসায়ীদের উদ্যোগে বিশ্বকর্মা পূজা সম্পন্ন কমলগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজ নিলেন চেয়ারম্যান প্রার্থী শিপলু ঢাকা-যশোর মহাসড়কে অজ্ঞাতনামা গাড়ির ধাক্কায় নিহত -১ সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বেনাপোলে বৃক্ষরোপণ কর্মসূচি

রাজবাড়ীতে আর এস টাওয়ারের স্বর্ণ ব্যবসায়ীদের উদ্যোগে বিশ্বকর্মা পূজা 

reporter আল আমিন খোকন, রাজবাড়ী 
calendar প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩৫ অপরাহ্ণ

রাজবাড়ী পৌর শহরের প্রাণকেন্দ্র ঘোষপট্টিতে আর এস টাওয়ারে স্বর্ণ ব্যবসায়ীদের উদ্যোগে উদযাপিত হয়েছে বিশ্বকর্মা পূজা। কারিগর ও ব্যবসায়ীদের ধর্মীয় আরাধনাকে কেন্দ্র করে স্থানীয় স্বর্ণশিল্পীদের মাঝে ছিলো উৎসবমুখর পরিবেশ। গত ​শুক্রবার (১৮ সেপ্টেম্বর) আয়োজিত এই ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা ছাত্রদলের আহ্বায়ক এবং আসন্ন রাজবাড়ী পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী আরিফুল ইসলাম রোমান।
​অনুষ্ঠানের শুরুতে সনাতন ধর্মীয় রীতিনীতি অনুযায়ী বিশ্বকর্মা পূজা-অর্চনা সম্পন্ন হয়। পরে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আরিফুল ইসলাম রোমান আয়োজকদের ধন্যবাদ জানান এবং শহরের সার্বিক উন্নয়ন ও ব্যবসায়ীদের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় ঘোষপট্টি এলাকার বিভিন্ন স্বর্ণ ব্যবসায়ী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
​পূজা উদযাপনকে কেন্দ্র করে আর এস টাওয়ার ও এর আশেপাশের এলাকায় এক আনন্দঘন ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠান শেষে উপস্থিত ভক্ত ও অতিথিদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com