1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. backupadmin@wordpress.com : backupadmin :
  3. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  4. system@openreplay.com : wp-backup :
ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের মাসিক সভা - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
টাঙ্গাইলে পরিত্যক্ত পেট্রোল পাম্পে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা পুলিশ সুপার গাজীপুর অত্র জেলার কালিয়াকৈর থানা, মৌচাক পুলিশ ফাঁড়ি এবং ট্রাফিক অফিস পরিদর্শন করেন মেহেন্দিগঞ্জে মাদকসহ এক আসামিকে গ্রেপ্তার সিরাজগঞ্জে বিক্রি হচ্ছে মরা ও পচা মুরগি অভিযোগ স্থানীয়দের খুলনা শিপইয়ার্ড সড়কে অনিয়ম ও দীর্ঘ সুত্রতা এক বছরে পাঠকের আস্থায় ‘ডেইলি টাইমস অব বাংলাদেশ’, লালমনিরহাটে বর্ষপূর্তি উদযাপন বাগান বাজার ১নং ওয়ার্ডকে মাদকমুক্ত ও উন্নত সমাজ গড়ে তুলতে চাই- মেম্বার প্রার্থী নিজাম উদ্দিন সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন নেতৃত্বে মকসুদ-টিপু ও সম্রাট-দিনার ময়মনসিংহের খাদ্য পরিদর্শক কামাল এর বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ বন্ধ দরজা খুলে দিলো কারা? জিন্নাহ চ্যাপ্টার ক্লোজ হয়ে গেছে ১৯৪৮ সালে

ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের মাসিক সভা

reporter আব্দুল্লাহ,ধনবাড়ী ( টাঙ্গাইল )
calendar প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ২:২২ অপরাহ্ণ

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের মাসিক সভা গত  শুক্রবার (১৮ সেপ্টেম্বর ) বিকেল ৩টায় ক্লাবের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে । ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমাম হাসান (সোহান) এর সভাপতিত্বে মাসিক সভায় উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ জাহাঙ্গীর আলম, শিক্ষা ও সাহিত্য সম্পাদক রুবেল আহমেদ, সাংগঠনিক সম্পাদক মোঃ রনি, দপ্তর সম্পাদক আব্দুল আজিজ, সদস্য আবদুল্লাহ, হ্যাপি আক্তার, জুয়েল রানা, আলমগীর হোসেন, তোফাজ্জল হোসেন, আনিস প্রমুখ । মাসিক সভায় ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের প্রত্যেক সদস্য সংগঠন এর অতীত বর্তমান ও ভবিষ্যত কার্যক্রম নিয়ে নিজ নিজ অভিমত ব্যক্ত করেন । সাধরন সম্পাদক মোহাম্মদ ইমাম হাসান (সোহান) বলেন, ” ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ক্লাবের মধ্যে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করবে তাদেরকে জবাবদিহিতার আওতায় আনতে হবে । সংগঠন পরিপন্থী যে কোন কার্যক্রম কঠোর হস্তে দমন করা হবে এবং এই বিষয়ে সকলকে সতর্ক থাকতে হবে “। সভায় সম্প্রতি অনুষ্ঠিত ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাব এর বার্ষিক নৌকা ভ্রমণ-২০২৬ এর বিষয়ে আলোচনা করা হয়েছে । ক্লাবের সকলের সম্মিলিত মতামত এর ভিত্তিতে মোঃ দেলোয়ার হোসেন এর বহিষ্কার আদেশ প্রত্যাহার করে পুনরায় সংগঠনে স্বপদে সংযুক্ত করা হয়েছে ।
মাসিক সভায় উপস্থিত সকলেই নিজদের বক্তব্যে সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমাম হাসান (সোহান) কে দৈনিক বাংলাদেশ সমাচার এর ধনবাড়ী উপজেলা প্রতিনিধি হওয়ায় অভিনন্দন জানান । সভায় সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমাম হাসান (সোহান) মাসিক সভায় নির্দিষ্ট সময়ে সবাইকে উপস্থিত হয়ে যার যার অভিমত এবং পরামর্শ ব্যক্ত করার জন্য ধন্যবাদ জানান ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com