রাজধানীতে বর্ণাঢ্য আয়োজনে সরকারি মিডিয়া তালিকাভুক্ত জাতীয় দৈনিক ঐশী বাংলা-এর পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) কাকরাইলের আইডিইবি ভবনে দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে ছিল প্রতিনিধি সম্মেলন, আলোচনা সভা, শ্রেষ্ঠ সাংবাদিক ও গুণীজন সম্মাননা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
দৈনিক ঐশী বাংলার গৌরবের ৫ম বর্ষে পদার্পণ উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে সাংবাদিক, প্রতিনিধি, সাহিত্যিক, লেখক, গবেষক, পেশাজীবী ও বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন দৈনিক ঐশী বাংলার প্রধান নির্বাহী সম্পাদক মেজর শেখ মোঃ ইউসুফ রেজা (অব.)। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব শেখ ফরিদুল ইসলাম এমপি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক ঐশী বাংলার সম্পাদক ও প্রকাশক এ আর এম মুহিউদ্দীন খান ফারুকী। অনুষ্ঠান সঞ্চালনা করেন পত্রিকার সাহিত্য সম্পাদক ড. এস এম শাহনূর।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)-এর সভাপতি জনাব ওবায়দুর রহমান শাহীন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)-এর সভাপতি জনাব মো. শহিদুল ইসলাম, ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্বাস উদ্দিন, আশিক্বীনে আউলিয়া ঐক্য পরিষদ বাংলাদেশের মহাসচিব শাহসুফি শায়েখ আল্লামা হানিফ নূরী, সালাম গ্রুপের চেয়ারম্যান জনাব মোঃ রেজাউল করিম, দৈনিক অগ্রসর-এর সম্পাদক ও প্রকাশক জনাব মোস্তফা হোসেন চৌধুরী, দ্য ফিন্যান্স টুডে-এর সম্পাদক ও প্রকাশক জনাব মোঃ মতিউর রহমান, জামান পলিটেক লিমিটেডের চেয়ারম্যান প্রকৌশলী মোঃ তারিকুজ্জামান রিপন, সেভ এইড জেনারেল হাসপাতাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সারোয়ার আরিফ উদ্দিন এবং গোল্ডেন লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের এএমডি মোঃ করম আলী শিকদার।
অনুষ্ঠানে সাংবাদিকতায় বিশেষ অবদান ও পেশাগত দক্ষতার স্বীকৃতি হিসেবে নির্বাচিত শ্রেষ্ঠ সাংবাদিকদের সম্মাননা প্রদান করা হয়। পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য বিশিষ্ট ব্যক্তিদের গুণীজন সম্মাননা দেওয়া হয়।এ সময় দৈনিক ঐশী বাংলার চিফ অব নিউজ মো. মিজান হাওলাদার, ব্যবস্থাপনা সম্পাদক রিপন কুমার সাহা, বাণিজ্য সম্পাদক আব্দুস সাত্তার ফরাজী, চিফ অব কম্পিউটার সেকশন মোহাম্মদ আবু নোমানসহ পত্রিকার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, প্রতিনিধি ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
দিনব্যাপী এ আয়োজনে সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, দায়িত্বশীল সাংবাদিকতা ও গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা হয়। আলোচনা ও সম্মাননা পর্ব শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন শেষ হয়।