1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. backupadmin@wordpress.com : backupadmin :
  3. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  4. system@openreplay.com : wp-backup :
সোনারগাঁয়ে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১০ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
রাজধানী ঢাকা মহিলা বাসে পুরুষ যাত্রী আবুল মনসুর সাজু চৌধুরী: কানাইঘাটের জনসম্পৃক্ত এক রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব হালুয়াঘাট সীমান্ত এলাকায় হারিয়ে যাচ্ছে গ্রামীণ কুস্তি: মোবাইল ও মাদকে আসক্ত যুবসমাজ, রয়েছে মাঠের অভাব ছয়মাইলে পুকুরে ‘দশমিনা এক্সপ্রেস’, প্রাণে বাঁচলেন যাত্রীরা অন্য পুরুষের সঙ্গে স্ত্রী উধাও দুই মেয়েকে নিয়ে হুমকির মুখে প্রবাসী পটুয়াখালী ও মির্জাগঞ্জের দুই ইউএনও’র বিরুদ্ধে অভিযোগ দুদকে ভারতের অভ্যন্তরে উত্তর দিনাজপুর জেলায়/ রায়গঞ্জ মহকুমায়  ১ জন বাংলাদেশি নিহত সাত তলার নকশা, দুই তলার ভবন, তাতেও নেই পরিচালকের কক্ষ র‍্যাব থেকে এসআরবি : নাম পরিবর্তনই কি সমাধান ? চসিক এর অনুপ্রবেশ ও ব্যক্তিগত সম্পত্তির উপরে রাস্তা নির্মাণ অবৈধ দাবী ভূমি মালিকের

সোনারগাঁয়ে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১০

reporter মোঃকামরুল হাসান,সোনারগাঁও,নারায়ণগঞ্জ
calendar প্রকাশিত: ১২ সেপ্টেম্বর, ২০২৬, ৭:১৯ অপরাহ্ণ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক বিশেষ অভিযানে ডাকাতির প্রস্তুতি, বিয়ার ও বিলাতি মদসহ বিভিন্ন মামলায় অভিযুক্ত মোট ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।শুক্রবার দিনগত রাতে পরিচালিত অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, ডাকাত দলের সদস্য, ওয়ারেন্টভুক্ত আসামি এবং সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামিদের আইনের আওতায় আনা হয়। শনিবার (১২ সেপ্টেম্বর) আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে।

সোনারগাঁ থানা পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমানের সার্বিক দিকনির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারিকের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল উপজেলার বিভিন্ন এলাকায় এই সাঁড়াশি অভিযান পরিচালনা করে। ডিজিটাল ম্যাপ দেখুন

অভিযানকালে ০৩ ক্যান বিয়ার ও ০১ বোতল মদসহ ২ জন মাদক কারবারিকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, আড়াইহাজার থানার বালিয়াপাড়া এলাকার মোঃ আক্তার হোসেনের ছেলে মোঃ ছাইদুল ইসলাম (২৩) এবং রূপগঞ্জ থানার ভুলতা এলাকার মোঃ রজ মিয়ার ছেলে মোঃ আশিক মিয়া (২৫)। একই অভিযানে মাদকসেবনের অপরাধে ৩ জনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন সোনারগাঁয়ের বুরুমদী এলাকার শফিকুল ইসলাম (৪৫), পশ্চিম দামোদরদী এলাকার তাজুল (৪২) এবং মনারবাগ এলাকার মোঃ ইলিয়াস (৩৮)।এছাড়া ডাকাতির প্রস্তুতির মামলায় ২ জন গ্রেপ্তার হয়েছেন। তারা হলেন, চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার (বর্তমানে সোনারগাঁয়ের সোনাপুর এলাকার মোঃ মানিক মিয়া (৩১) এবং রংপুরের কোতয়ালী এলাকার বর্তমানে সোনাপুর এলাকার মোঃ আক্তার হোসেন (৩২)।

পুলিশের এই অভিযানে অন্যান্য মামলার আসামিদের মধ্যে লাধুরচর এলাকা থেকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জহিরুল ইসলাম (৪২) এবং ওয়ারেন্টভুক্ত আসামি বাহাউদ্দিন রুমিকে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে, মোবাইল কোর্টের আওতায় পুরাতন বন্দর এলাকার মোঃ জাহিদ হাসান (২৮) নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়।ঘটনার সত্যতা নিশ্চিত করে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারিক জানান, গ্রেপ্তারকৃত আসামিদের সকল আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে প্রেরণ করা হয়েছে।তিনি আরও বলেন, সোনারগাঁ উপজেলাকে সম্পূর্ণ মাদক ও অপরাধমুক্ত রাখতে থানা পুলিশের এই কঠোর জিরো-টলারেন্স নীতি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com