1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. backupadmin@wordpress.com : backupadmin :
  3. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  4. system@openreplay.com : wp-backup :
পটুয়াখালী ও মির্জাগঞ্জের দুই ইউএনও’র বিরুদ্ধে অভিযোগ দুদকে - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
হালুয়াঘাট সীমান্ত এলাকায় হারিয়ে যাচ্ছে গ্রামীণ কুস্তি: মোবাইল ও মাদকে আসক্ত যুবসমাজ, রয়েছে মাঠের অভাব ছয়মাইলে পুকুরে ‘দশমিনা এক্সপ্রেস’, প্রাণে বাঁচলেন যাত্রীরা অন্য পুরুষের সঙ্গে স্ত্রী উধাও দুই মেয়েকে নিয়ে হুমকির মুখে প্রবাসী পটুয়াখালী ও মির্জাগঞ্জের দুই ইউএনও’র বিরুদ্ধে অভিযোগ দুদকে ভারতের অভ্যন্তরে উত্তর দিনাজপুর জেলায়/ রায়গঞ্জ মহকুমায়  ১ জন বাংলাদেশি নিহত সাত তলার নকশা, দুই তলার ভবন, তাতেও নেই পরিচালকের কক্ষ র‍্যাব থেকে এসআরবি : নাম পরিবর্তনই কি সমাধান ? চসিক এর অনুপ্রবেশ ও ব্যক্তিগত সম্পত্তির উপরে রাস্তা নির্মাণ অবৈধ দাবী ভূমি মালিকের কক্সবাজার জেলার গোলরক্ষক সাঈদীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে চকরিয়া মানববন্ধন চকবাজারে সিএনজিতে ৩,৯২০ ইয়াবা  চালক আটক, জব্দ অটোরিকশা

পটুয়াখালী ও মির্জাগঞ্জের দুই ইউএনও’র বিরুদ্ধে অভিযোগ দুদকে

reporter মোঃ মামুন হোসাইন
calendar প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৪২ অপরাহ্ণ

পটুয়াখালী সদর উপজেলার সাবেক ও মির্জাগঞ্জ উপজেলার বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বিরুদ্ধে ঘুষ গ্রহণ, সরকারি অর্থ আত্মসাৎ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে তদন্তের উদ্যোগ নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

​অভিযোগে জানা যায়, পটুয়াখালী সদর উপজেলার সদ্য বিদায়ী বর্তমান গাইবান্ধার  সাদুল্লাপুর উপজেলার  ইউএনও রওজাতুন জান্নাত সদর উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ব্যাপক অনিয়ম কমিশনের বিনিময়ে বৈধতা দিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানকে শতভাগ বিল প্রদান করেছেন। অন্যদিকে, মির্জাগঞ্জ উপজেলার বর্তমান ইউএনও শেখ মোঃ রাসেল উপজেলার খাল খনন প্রকল্পের প্রায় ৪০ লাখ টাকা আত্মসাতের ঘটনায় সরাসরি অভিযুক্ত।

এ বিষয়ে গণমাধ্যমকর্মীরা দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয়, পটুয়াখালীতে যোগাযোগ করলে কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়, অভিযুক্ত দুই ইউএনও এবং তাঁদের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তাদের অনিয়ম-দুর্নীতির অভিযোগটি প্রয়োজনীয় পর্যালোচনার পর কেন্দ্রীয় প্রধান কার্যালয়ে পাঠানো হয়েছে। কমিশন থেকে অনুমোদন পাওয়া মাত্রই অভিযুক্ত এ দুই কর্মকর্তা ও জড়িত অন্যান্য কর্মচারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ​স্থানীয় বাসিন্দারা ও সচেতন নাগরিক সমাজ দ্রুত তদন্ত শেষ করে দুর্নীতিতে জড়িত এসব সরকারি কর্মকর্তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com