1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসা পরিদর্শনে জেলা প্রশাসক, শিক্ষা ও উন্নয়ন নিয়ে মতবিনিময় - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
কালুরঘাট সেতু ইতিহাসের সাক্ষী, অবহেলারও প্রতীক ভাঙ্গায় ট্রেনের নিচে কাটা পড়ে গৃহবধূর মৃত্যুঃ বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসা পরিদর্শনে জেলা প্রশাসক, শিক্ষা ও উন্নয়ন নিয়ে মতবিনিময় বিরতিহীন বৃষ্টিতে পেকুয়া ও মাতামুহুরী উপজেলার নিন্মাঞ্চল প্লাবিতর শংকা. ভোলায় নারী-পুরুষকে জুতার মালা পরিয়ে অপদস্তের অভিযোগ, তদন্তে পুলিশ “ভুরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ জন আনসার সদস্য মোতায়েন: নিরাপদ স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত বরগুনার খাজুরতলা পল্লী বিদ্যুৎ সাব স্টেশনে ভয়াবহ বিস্ফোরণ ও আগুন লাগার ঘটনা ঘটেছে দুর্গাপুরে অবৈধ পুকুর খনন কাজে ব্যবহৃত ভেকু,লোভেটসহ আটোক-২ কাশিয়ানীতে স্ত্রীকে পানিতে ডুবিয়ে হত্যার অভিযোগ, স্বামী পলাতক

মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসা পরিদর্শনে জেলা প্রশাসক, শিক্ষা ও উন্নয়ন নিয়ে মতবিনিময়

reporter মৌলভীবাজার প্রতিনিধি
calendar প্রকাশিত: ৭ জুলাই, ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ণ

মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসা পরিদর্শন করেছেন জেলার জেলা প্রশাসক ও প্রতিষ্ঠানটির গভর্নিং বডির সভাপতি তৌহিদুজ্জামান পাভেল। রোববার (৫ জুলাই) সৌজন্য সফরে তিনি মাদ্রাসার সার্বিক শিক্ষা কার্যক্রম, শিক্ষার মান, প্রশাসনিক ব্যবস্থাপনা এবং চলমান উন্নয়নমূলক কর্মকাণ্ডের খোঁজখবর নেন।

পরিদর্শনকালে মাদ্রাসার অধ্যক্ষ ও উপাধ্যক্ষ জেলা প্রশাসককে প্রতিষ্ঠানের একাডেমিক অগ্রগতি, প্রশাসনিক কার্যক্রম এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত অবহিত করেন। এ সময় ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ফাযিল ও কামিল পরীক্ষায় সিলেট বিভাগে দ্বিতীয় স্থান অর্জনের বিষয়টি তুলে ধরা হলে জেলা প্রশাসক সন্তোষ প্রকাশ করেন।

তিনি এ সাফল্যের জন্য শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়ে বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের ধারাবাহিক সাফল্য শিক্ষার গুণগত মান ও সুশৃঙ্খল ব্যবস্থাপনার প্রতিফলন। ভবিষ্যতেও এ অর্জনের ধারা বজায় রাখতে সবাইকে আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

পরে জেলা প্রশাসকের উপস্থিতিতে গভর্নিং বডির সদস্য, শিক্ষক ও সংশ্লিষ্টদের অংশগ্রহণে শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং আধুনিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষার পরিবেশ নিশ্চিতকরণ বিষয়ে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসা দীর্ঘদিন ধরে দ্বীনি ও আধুনিক শিক্ষার সমন্বয়ের মাধ্যমে দক্ষ, নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন শিক্ষার্থী গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রতিষ্ঠানটির শিক্ষা ও অবকাঠামোগত উন্নয়ন অব্যাহত রাখতে গভর্নিং বডি, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং সংশ্লিষ্ট সবার সমন্বিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করা হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com