1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
কাশিয়ানীতে স্ত্রীকে পানিতে ডুবিয়ে হত্যার অভিযোগ, স্বামী পলাতক - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
কালুরঘাট সেতু ইতিহাসের সাক্ষী, অবহেলারও প্রতীক ভাঙ্গায় ট্রেনের নিচে কাটা পড়ে গৃহবধূর মৃত্যুঃ বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসা পরিদর্শনে জেলা প্রশাসক, শিক্ষা ও উন্নয়ন নিয়ে মতবিনিময় বিরতিহীন বৃষ্টিতে পেকুয়া ও মাতামুহুরী উপজেলার নিন্মাঞ্চল প্লাবিতর শংকা. ভোলায় নারী-পুরুষকে জুতার মালা পরিয়ে অপদস্তের অভিযোগ, তদন্তে পুলিশ “ভুরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ জন আনসার সদস্য মোতায়েন: নিরাপদ স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত বরগুনার খাজুরতলা পল্লী বিদ্যুৎ সাব স্টেশনে ভয়াবহ বিস্ফোরণ ও আগুন লাগার ঘটনা ঘটেছে দুর্গাপুরে অবৈধ পুকুর খনন কাজে ব্যবহৃত ভেকু,লোভেটসহ আটোক-২ কাশিয়ানীতে স্ত্রীকে পানিতে ডুবিয়ে হত্যার অভিযোগ, স্বামী পলাতক

কাশিয়ানীতে স্ত্রীকে পানিতে ডুবিয়ে হত্যার অভিযোগ, স্বামী পলাতক

reporter রাকিব শেখ
calendar প্রকাশিত: ৭ জুলাই, ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ণ

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবারের অভিযোগ, স্বামী পানিতে ডুবিয়ে তাকে হত্যা করে পালিয়ে গিয়েছে।

গতকাল সোমবার (০৬ জুলাই) দুপুরে উপজেলার রাতইল ইউনিয়নের ধানখোড়া (শ্যামবাজার) গ্রামের মিজান শেখ এর মেয়ে মিলি বেগম (২৮) এর সঙ্গে ঘটনাটি ঘটে। এরপর থেকে অভিযুক্ত স্বামী আল আমিন (৩০) কে খুঁজে পাচ্ছে না পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে মিলি ও তার স্বামী আলামিন বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে যান। কিছুক্ষণ পর আলামিন একাই শশুর বাড়িতে ফিরে এসে নিজের মোবাইল ফোনও কিছু টাকা নিয়ে দ্রুত সেখান থেকে চলে যান। এ সময় পরিবারের সদস্যরা মিলির খোঁজ জানতে চাইলে তিনি বলেন, মিলি পরে বাড়ি ফিরবে।

তবে দীর্ঘ সময় অতিবাহিত হলেও মিলি বাড়িতে না ফেরায় তার স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে মিলির মা পুকুরে তার মরদেহ ভাসতে দেখেন। এরপর বিষয়টি কাশিয়ানী থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

ঘটনার পর থেকেই স্বামী আল-আমিন পলাতক রয়েছেন। স্থানীয়দের অভিযোগ, পারিবারিক বিরোধের জেরে তিনি স্ত্রীকে পানিতে ডুবিয়ে হত্যা করে পালিয়ে গিয়েছেন।

কাশিয়ানী ও মুকসুদপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার নাফিজুর রহমান জানান, ঘটনাটি তদন্তাধীন রয়েছে। প্রাথমিকভাবে এটি পারিবারিক বিরোধকে কেন্দ্র করে সংঘটিত হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তে প্রতিবেদন পাওয়ার পরে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

পুলিশ জানিয়েছে,ঘটনাটি সঙ্গে জড়িত ব্যক্তিকে গ্রেপ্তারের অভিযান চলছে এবং তদন্ত শেষে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া করা হবে।।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com