1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
মানিকগঞ্জে ছয় শিক্ষকের ৫ পরিক্ষার্থী, তবুও ফেল ৪ জন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
সমেশপুর বাজারে হাটের দিনে তীব্র যানজট, ভোগান্তিতে সাধারণ মানুষ তজুমদ্দিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত। বরিশাল সিটির প্রথম নারী প্রশাসক বিলকিস জাহান শিরিনের জন্মদিন আজ মানিকগঞ্জে ছয় শিক্ষকের ৫ পরিক্ষার্থী, তবুও ফেল ৪ জন সৌদিআরবে সোফা ফ্যাক্টরিতে অগ্নিকান্ডে আত্রাইয়ের ১৩ জনের মর্মান্তিক মৃত্যু,পরিবারে শোকের মাতাম,এলাকা জুড়ে শোকের ছায়া। রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) রাজশাহী সীমান্তে অভিযানে ভারতীয় নেশা জাতীয় সিরাপসহ একজন আসামী গ্রেফতার এসএসসি’র ফলাফলে কুলিয়ারচরে আবারো শীর্ষে ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এন্ড কলেজ নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতের অভিযান ১৫ হাজার টাকা জরিমানা নিসচার প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চনের দ্রুত সুস্থতা কামনায় ফুলেল শুভেচ্ছা মির্জাপুরে ২ কেজি গাঁজাসহ যুবক আটক

মানিকগঞ্জে ছয় শিক্ষকের ৫ পরিক্ষার্থী, তবুও ফেল ৪ জন

reporter হাসান শিকদার
calendar প্রকাশিত: ১১ আগস্ট, ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ণ

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার শিরীন আলী চৌধুরী উচ্চ বিদ্যালয়। এই প্রতিষ্ঠানে রয়েছে ৬ জন শিক্ষক। এখান থেকে চলতি বছরের এসএসসি পরীক্ষায় ৫ শিক্ষার্থী অংশ নিয়েছিল। তাদের মধ্যে ৪ জনই ফেল করেছে।

সোমবার (১০ আগস্ট) দুপুরে এসএসসির ফলাফল ঘোষণার পর এ তথ্য নিশ্চিত হওয়া যায়। ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের ঘোষিত ফলাফলে দেখা যায়, শিরীন আলী চৌধুরী উচ্চ বিদ্যালয় থেকে অংশ নেয়া ৫ জনের সবাই মানবিক বিভাগের শিক্ষার্থী। তাদের মধ্যে একজন পাস করলেও বাকিরা ফেল করেছে।

স্থানীয় কয়েকজন অভিভাবক বলেন, শিক্ষার্থী কম হলে প্রত্যেকের প্রতি আলাদা নজর দেওয়ার সুযোগ বেশি থাকার কথা। কিন্তু ফলাফল দেখে মনে হচ্ছে, কোথাও না কোথাও ঘাটতি রয়েছে। বিষয়টি তদন্ত করে প্রকৃত কারণ বের করা প্রয়োজন।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ আলী জানান, বিদ্যালয়ে বর্তমানে ছয়জন শিক্ষক রয়েছেন। এ বছর বিদ্যালয় থেকে পাঁচজন শিক্ষার্থী পরীক্ষার জন্য নিবন্ধন করলেও পরীক্ষায় অংশ নেয় চারজন। একজন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়নি। তিনি আরও বলেন, ফলাফল উন্নত করতে খুব দ্রুত অভিভাবকদের নিয়ে একটি সমাবেশের আয়োজন করা হবে।

এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু হানিফা জানান, যেসব বিদ্যালয়ের শিক্ষার্থীরা আশানুরূপ ফলাফল করতে পারেনি, সেসব প্রতিষ্ঠানকে সতর্ক করা হবে। পাশাপাশি সমন্বয় সভায় ফলাফল উন্নত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিষয়ে তাদের নির্দেশনা দেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com