1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
বরিশাল সিটির প্রথম নারী প্রশাসক বিলকিস জাহান শিরিনের জন্মদিন আজ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
কাঁচপুর রাজস্ব সার্কেল এসিল্যান্ড কার্যালয়ে সেবাপ্রার্থীদের ভোগান্তির অভিযোগ: অতিরিক্ত অর্থ আদায়, দীর্ঘসূত্রতা ও অনিয়মের অভিযোগ বি কে নগর ইউনিয়ন বেহাল সড়ক সংস্কারে নিজ উদ্যোগে এগিয়ে এলেন জাহিদ মাদবর সমেশপুর বাজারে হাটের দিনে তীব্র যানজট, ভোগান্তিতে সাধারণ মানুষ তজুমদ্দিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত। বরিশাল সিটির প্রথম নারী প্রশাসক বিলকিস জাহান শিরিনের জন্মদিন আজ মানিকগঞ্জে ছয় শিক্ষকের ৫ পরিক্ষার্থী, তবুও ফেল ৪ জন সৌদিআরবে সোফা ফ্যাক্টরিতে অগ্নিকান্ডে আত্রাইয়ের ১৩ জনের মর্মান্তিক মৃত্যু,পরিবারে শোকের মাতাম,এলাকা জুড়ে শোকের ছায়া। রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) রাজশাহী সীমান্তে অভিযানে ভারতীয় নেশা জাতীয় সিরাপসহ একজন আসামী গ্রেফতার এসএসসি’র ফলাফলে কুলিয়ারচরে আবারো শীর্ষে ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এন্ড কলেজ নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতের অভিযান ১৫ হাজার টাকা জরিমানা

বরিশাল সিটির প্রথম নারী প্রশাসক বিলকিস জাহান শিরিনের জন্মদিন আজ

reporter মো: শাখাওয়াত হোসেন
calendar প্রকাশিত: ১১ আগস্ট, ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ণ

বরিশাল সিটি কর্পোরেশনের প্রথম নারী প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিনের জন্মদিন আজ।

জন্মদিন উপলক্ষে তাকে শুভেচ্ছা জানিয়েছেন রাজনৈতিক সহকর্মী, শুভাকাঙ্ক্ষী, স্বজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। দীর্ঘ রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা ও জনসম্পৃক্ততার কারণে বরিশালের রাজনৈতিক অঙ্গনে তিনি দীর্ঘদিন ধরে পরিচিত মুখ।

বরিশালের ঐতিহ্যবাহী ব্রজমোহন কলেজে পড়াশোনার সময় রাজনীতিতে যুক্ত হন বিলকিস আক্তার জাহান শিরিন। ১৯৮৪ সালে রাজনীতিতে পথচলা শুরু করে ১৯৮৫ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলে যুক্ত হন। ১৯৮৭ সালে বিএম কলেজ ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রী বিষয়ক সম্পাদক এবং ১৯৯০ সালে এজিএস নির্বাচিত হন। পরবর্তীতে বরিশাল জেলা ছাত্রদল, মহিলা দল, মহানগর বিএনপি ও বিএনপির বিভিন্ন পর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

দীর্ঘ রাজনৈতিক পথচলায় তিনি বাংলাদেশ জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। একই সঙ্গে অষ্টম জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন। রাজনৈতিক ও সাংগঠনিক অভিজ্ঞতার ধারাবাহিকতায় বর্তমানে তিনি বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসকের দায়িত্ব পালন করছেন।

প্রশাসকের দায়িত্ব গ্রহণের পর নগরীর পরিচ্ছন্নতা, বর্জ্য ব্যবস্থাপনা, খাল-ড্রেন পরিষ্কার, জলাবদ্ধতা নিরসন ও নাগরিক সেবার মানোন্নয়নে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। নগরকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য করে তুলতে এসব কার্যক্রমকে গুরুত্ব দেওয়া হচ্ছে। এতে নগরবাসীর মধ্যে তৈরি হয়েছে ইতিবাচক প্রত্যাশা।

বরিশাল সিটি কর্পোরেশনের প্রথম নারী প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করায় এবারের জন্মদিনটি তার কর্মজীবনে বিশেষ তাৎপর্য বহন করছে। দীর্ঘ রাজনৈতিক ও সাংগঠনিক অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নগরীর নাগরিক সেবায় আরও কার্যকর পরিবর্তন আনবেন—এমন প্রত্যাশা নগরবাসীর।

বিশেষ করে পরিচ্ছন্নতা, বর্জ্য ব্যবস্থাপনা, জলাবদ্ধতা নিরসন, সড়ক ও ফুটপাতের শৃঙ্খলা এবং পরিকল্পিত নগর ব্যবস্থাপনায় দৃশ্যমান অগ্রগতি দেখতে চান নগরবাসী। তাদের প্রত্যাশা, ধারাবাহিক উদ্যোগ ও কার্যকর ব্যবস্থাপনার মাধ্যমে বরিশাল আরও পরিচ্ছন্ন, আধুনিক ও বাসযোগ্য নগরীতে পরিণত হবে।

জন্মদিনে অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিনের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কর্মময় জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন তার শুভাকাঙ্ক্ষীরা।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com