1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. backupadmin@wordpress.com : backupadmin :
  3. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  4. system@openreplay.com : wp-backup :
বই জ্ঞানের আলো ছড়ায় আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরির শুভ উদ্বোধন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
গাজীপুরে দৈনিক টাইমস অব বাংলাদেশ পত্রিকার ১ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ফুলবাড়ী সীমান্তে পৃথক অভিযানে মাদক ও চোরাচালান পণ্য আটক পাবনায় সাংবাদিকদের মিলন মেলা, ঐক্য ও বস্তুনিষ্ঠতার আহ্বান কয়রায় পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৫০ হাজার টাকার মাছ নিধনের দাবি মাত্রাই ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জাহিদের পক্ষে বিএনপির কর্মী সমাবেশ জমকালো আয়োজনে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত প্রধানমন্ত্রীর স্বপ্ন-সবার আগে বাংলাদেশ-সেই স্বপ্ন কি সুবিধাবাদী ও ষড়যন্ত্রকারীরা বাস্তবায়ন হতে দিবে ডিমলায় শিশুদের মধ্যে ছড়িয়ে পড়ছে সংক্রামক চর্মরোগ দাপুনিয়ায় সড়ক দুর্ঘটনায় শিক্ষিকার মৃত্যুতে সদর ইউএনও’র শোক বই জ্ঞানের আলো ছড়ায় আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরির শুভ উদ্বোধন

বই জ্ঞানের আলো ছড়ায় আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরির শুভ উদ্বোধন

reporter মো.কামরুল ইসলাম, ফরিদপুর 
calendar প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৩১ অপরাহ্ণ

বই জ্ঞানের আলো ছড়ায় এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের আলফাডাঙ্গা প্রেসক্লাব লাইব্রেরির শুভ উদ্বোধন হয়েছে।

মঙ্গলবার সকাল ১১টায় ঐতিহ্যবাহী আলফাডাঙ্গা প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এ লাইব্রেরির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলফাডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি ফকির মো.এনায়েত হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রেসক্লাব সাধারন সম্পাদক মো. ইকবাল হোসেন।

এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ মনিরুল হক শিকদার, অধ্যক্ষ টিএসসি কাশিয়ানী ডা: সুমন রায়,আলফাডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আঃ সালাম,আলফাডাঙ্গা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোরাদ হোসেন তালুকদার,আলফাডাঙ্গা প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক প্রবীর কুমার বিশ্বাস,আলফাডাঙ্গা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো.জাহাঙ্গীর আলম শেখ ও মুন্সী রিয়েল স্টেট এর সত্ত্বাধিকারী সমাজসেবক ও শিক্ষানুরাগী মুন্সী বিল্লাল হুসাইন প্রমুখ।

এ ছাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি সৈয়দ আমিনুর রহমান আচ্চু, প্রেসক্লাবের যুগ্ম সাধারন সম্পাদক তামিম আহমেদ, প্রচার সম্পাদক হারুন উর রশিদ,কার্যকরি সদস্য মো. কামরুল ইসলাম ও দপ্তর সম্পাদক রিয়াজ মুস্তাফিজ। এ সময় বক্তারা বলেন, বই পড়ার মাধ্যমে মানুষের জ্ঞান, চিন্তাশক্তি ও মননশীলতা বিকশিত হয়। একটি সমৃদ্ধ সমাজ গঠনে বই ও পাঠাগারের ভূমিকা গুরুত্বপূর্ণ।
তারা বই পড়ার মাধ্যমে নিজেদের আলোকিত করার পাশাপাশি মানুষ ও মানবিকতার কল্যাণে কাজ করার আহ্বান জানান। এ সময় অতিথিরা আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি প্রতিষ্ঠার উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রেসক্লাব কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com