বই জ্ঞানের আলো ছড়ায় এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের আলফাডাঙ্গা প্রেসক্লাব লাইব্রেরির শুভ উদ্বোধন হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টায় ঐতিহ্যবাহী আলফাডাঙ্গা প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এ লাইব্রেরির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলফাডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি ফকির মো.এনায়েত হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রেসক্লাব সাধারন সম্পাদক মো. ইকবাল হোসেন।
এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ মনিরুল হক শিকদার, অধ্যক্ষ টিএসসি কাশিয়ানী ডা: সুমন রায়,আলফাডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আঃ সালাম,আলফাডাঙ্গা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোরাদ হোসেন তালুকদার,আলফাডাঙ্গা প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক প্রবীর কুমার বিশ্বাস,আলফাডাঙ্গা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো.জাহাঙ্গীর আলম শেখ ও মুন্সী রিয়েল স্টেট এর সত্ত্বাধিকারী সমাজসেবক ও শিক্ষানুরাগী মুন্সী বিল্লাল হুসাইন প্রমুখ।
এ ছাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি সৈয়দ আমিনুর রহমান আচ্চু, প্রেসক্লাবের যুগ্ম সাধারন সম্পাদক তামিম আহমেদ, প্রচার সম্পাদক হারুন উর রশিদ,কার্যকরি সদস্য মো. কামরুল ইসলাম ও দপ্তর সম্পাদক রিয়াজ মুস্তাফিজ। এ সময় বক্তারা বলেন, বই পড়ার মাধ্যমে মানুষের জ্ঞান, চিন্তাশক্তি ও মননশীলতা বিকশিত হয়। একটি সমৃদ্ধ সমাজ গঠনে বই ও পাঠাগারের ভূমিকা গুরুত্বপূর্ণ।
তারা বই পড়ার মাধ্যমে নিজেদের আলোকিত করার পাশাপাশি মানুষ ও মানবিকতার কল্যাণে কাজ করার আহ্বান জানান। এ সময় অতিথিরা আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি প্রতিষ্ঠার উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রেসক্লাব কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
সম্পাদক ও প্রকাশক || মোঃ সাহিদুর রহমান টেপা || সহযোগী সম্পাদক || নাজনীন সুলতানা || ব্যবস্থাপনা সম্পাদক || নওয়াজিস তাহনুন চন্দন || সহকারী সম্পাদক || ডা. শরিফুল হক প্রিয়ম || প্রধান নির্বাহী সম্পাদক || এস এম. জহিরুল ইসলাম
প্রধান কার্যালয়: টেপা কমপ্লেক্স: ১৬৯/ক, এস এস নজরুল ইসলাম সারণী পুরানা পল্টন, ঢাকা -১০০০ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৮ বিজয় নগর (৩য় তলা) ঢাকা -১০০০ || যোগাযোগ: ই-মেইল: ghoshonanews2024@gmail.com
দৈনিক ষোষণা