২২ সেপ্টেম্বর ২০২৬ পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে পটুয়াখালীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ঝাউতলা শহীদ মিনার মাঠ এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
সমাবেশে পটুয়াখালী জেলার (বিএনপি) সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি বলেন, সন্ত্রাস নৈরাজ্য ও সহিংসতার মাধ্যমে দেশের শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্টের যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে হবে। তিনি আরো বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
দলের সাধারন সম্পাদক এডভোকেট মজিবুর রহমান টোটন বলেন, দেশের স্থিতিশীলতা ও জননিরাপত্তা রক্ষায় সবাইকে শান্তিপূর্ণ ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে সহিংসতা ও উসকানিমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
কর্মসূচিকে কেন্দ্র করে পটুয়াখালী শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে কিছু সময়ের জন্য মানুষের উপস্থিতি বাড়ে। তবে কর্মসূচিটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করে।