1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. api@wordpress.local : apisystem :
  3. backupadmin@wordpress.com : backupadmin :
  4. admin@hosting.panel : hosting.panel :
  5. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  6. system@openreplay.com : wp-backup :
কালবেলার ভুয়া ফটোকার্ডে বিএনপি নেতাদের নামে অপপ্রচার, ফুলবাড়ীতে সংবাদ সম্মেলন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
দুর্বল ট্রাফিক ব্যবস্থায়,চকরিয়া শহরে তীব্র যানজটের প্রধান কারণ আট বছর ধরে ক্রাচে ভর করে চলছে জীবন : সংসার—সন্তানের ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় শ্যামল মোহনগঞ্জে ধর্ষণ মামলা : অভিযুক্ত কারাগারে সংবাদ সম্মেলনে অভিযোগ: মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদ ও নিরপেক্ষ তদন্তের দাবি পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রবিহীন পিয়ার পুরের এম আর বি ব্রিকস’ ইটভাটাটি ভেঙে দেওয়া হয় ‎বৃস্টির পানিতে তলিয়ে তামাইয়ের সড়ক, পানি নিষ্কাশনের ব্যবস্থা নিয়ে দ্রুত স্থায়ী সমাধানের দাবি এলাকাবাসী এনসিপির ভোলা জেলার নতুন কমিটি ঘোষনার পরই সাংগঠনিক সম্পাদক এর পদত্যাগ ভেড়ামারায় শিক্ষার মানোন্নয়নে আলোচনা সভা ও জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা প্রদান চাঁপাইনবাবগঞ্জে এসবিআর অভিযানে ১ কেজি ৮২৬ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেফতার পাশে থাকলে গোবিন্দলের চেহারা পাল্টে দেব’—এমপি শান্ত

কালবেলার ভুয়া ফটোকার্ডে বিএনপি নেতাদের নামে অপপ্রচার, ফুলবাড়ীতে সংবাদ সম্মেলন

reporter মো. ফয়জার রহমান, ফুলবাড়ী (দিনাজপুর) 
calendar প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ৫:২৩ অপরাহ্ণ

দিনাজপুরের ফুলবাড়ীতে দৈনিক কালবেলার ভুয়া ফটোকার্ড ব্যবহার করে পৌর বিএনপির দুই নেতার নামে মিথ্যা তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় ফুলবাড়ী প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ফুলবাড়ী পৌর বিএনপির আহ্বায়ক আবুল বাসার।

লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ২১ সেপ্টেম্বর ২০২৬ তারিখ উল্লেখ করে দৈনিক কালবেলা পত্রিকার লোগো ও ফটোকার্ড ব্যবহার করে স্থানীয় প্রতিনিধি রীতা রানী কানুর নাম জড়িয়ে পৌর বিএনপির আহ্বায়ক আবুল বাসার ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুর্তজা হক অনিকের বিরুদ্ধে ‘৩ লাখ টাকার বিনিময়ে সার ডিলারশিপ পাইয়ে দেওয়ার অভিযোগ’ শিরোনামে একটি ভুয়া সংবাদ ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়েছে।

আবুল বাসার দাবি করেন, তিনি ওই ধরনের কোনো সংবাদ দৈনিক কালবেলা পত্রিকায় পাঠাননি এবং ২১ সেপ্টেম্বর পত্রিকাটিতেও এমন কোনো সংবাদ প্রকাশিত হয়নি। তার অভিযোগ, একটি চক্র ভুয়া ফটোকার্ড তৈরি করে ফেসবুকে ছড়িয়ে দিয়েছে।এ ঘটনায় দৈনিক কালবেলার ফুলবাড়ী প্রতিনিধি ২২ সেপ্টেম্বর রাতে পত্রিকার নাম ও লোগোর অপব্যবহার এবং নিজের ভাবমূর্তি রক্ষাসহ নিরাপত্তার স্বার্থে ফুলবাড়ী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। জিডি নম্বর-১২০৮।

সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুর্তজা হক অনিক বলেন, রাজনৈতিক পরিচয় ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে অর্জিত সম্মান ক্ষুণ্ন করতে একটি মহল মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের ফটোকার্ড তৈরি করে ফেসবুকে ছড়িয়ে দিয়েছে। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানান তিনি।

তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের উদ্দেশে বলেন, কোনো সংবাদ বা ফটোকার্ডের সত্যতা নিশ্চিত না হয়ে তা বিশ্বাস, শেয়ার বা লাইক না দেওয়ার জন্য। একই সঙ্গে দৈনিক কালবেলার নাম ও লোগো ব্যবহার করে অপপ্রচার চালানো ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।সংবাদ সম্মেলনে পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম জুয়েল, মানিক মণ্ডল, আতিয়ার রহমান মিন্টু, শাহাবুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com