1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
ধনবাড়ী উপজেলার ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
রাজবাড়ীতে র‌্যাবের যৌথ অভিযান: যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক মাদক কারবারি সজীব গ্রেফতার কার্যক্রম নিষিদ্ধ দল আ: লীগের ডিএসসিসি ৪৮ নং ওয়ার্ডে মাদক ব্যবসায়ী জাহিদ হোসেন জুয়েলকে কমিটিতে রাখার প্রস্তাব উখিয়ায় অস্ত্র ও গুলিসহ আরসা সদস্য গ্রেফতার! আউশ ধান হারিয়ে যাওয়ার পথে: হালুয়াঘাটে বিলুপ্তির মুখে সনাতন কৃষি ঐতিহ্য দুর্গাপুরে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান নিয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের প্রতিবাদে- সংবাদ সম্মেলন ফুলবাড়ীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত ইকবাল হাসান মাহমুদ টুকুর সুস্থতা কামনায় বহুলীতে বিএনপির বিশেষ দোয়া বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করেছে: শফিকুর রহমান কাজির হাটে ফিল্মসস্টাইলে,খান মার্কেটে সোহরাবের দোকানে চুরি ফরিদপুরে সরকারি স্কুলের কক্ষ দখল করে বসবাসের অভিযোগ

ধনবাড়ী উপজেলার ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত

reporter  মোঃ দেলোয়ার হোসেন (টাঙ্গাইল)
calendar প্রকাশিত: ৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:১৫ অপরাহ্ণ

টাঙ্গাইল, ধনবাড়ী নানা আয়োজনের মধ্য দিয়ে ধনবাড়ী উপজেলার ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। ২০০৬ সালের ৪ সেপ্টেম্বর মধুপুর থেকে আলাদা হয়ে ধনবাড়ী উপজেলা হিসেবে যাত্রা শুরু করে।
দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করে।
সকাল ৯টায় উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা ও উপজেলা পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়।
পরে বর্ণাঢ্য র‌্যালি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে জনপ্রতিনিধি, সরকারি-বেসরকারি কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
র‌্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও কেক কাটা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-১ মধুপুর ও ধনবাড়ী আসনের সংসদ সদস্য জনাব ফকির মাহবুব আনাম স্বপন (এমপি) মাননীয় মন্ত্রী ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। তিনি বলেন ২০০৬ সালে ৪ই সেপ্টেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ধনবাড়ী উপজেলার ভিক্তি স্থাপন এবং উদ্বোধন করেন। তিনি মরহুম বেগম খালেদা জিয়ার রুহের আত্মার জন্য দোয়া প্রার্থনা করেন।
তিনি আরও বলেন, ২০ বছরে ধনবাড়ী শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগে অনেক এগিয়েছে। ধনবাড়ী নওয়াব মসজিদ এ উপজেলার ঐতিহ্য। সরকারের সহযোগিতায় আমরা ধনবাড়ীকে একটি আধুনিক ও মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে কাজ করছি।উপজেলা নির্বাহী অফিসার মিস নুরজাহান আক্তার সাথী সভাপতির বক্তব্যে বলেন, গত ২০ বছরে ধনবাড়ীর মানুষের জীবনমানের উন্নয়ন হয়েছে। আগামীতে স্মার্ট উপজেলা বিনির্মাণে আমরা সবাইকে সাথে নিয়ে কাজ করবো।
বিকেলে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দিবসটিকে ঘিরে ধনবাড়ী থানা পুলিশ ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে।
পরিশেষে বক্তারা বলেন, ২০ বছরে ধনবাড়ী অনেক দূর এগিয়েছে। আগামী দিনে শিক্ষা, কৃষি ও পর্যটনকে কাজে লাগিয়ে ধনবাড়ীকে দেশের অন্যতম আদর্শ উপজেলা হিসেবে গড়ে তোলাই হবে সবার লক্ষ্য।
অনুষ্ঠানে কয়েক হাজার মানুষের উপস্থিতিতে পুরো উপজেলায় উৎসবের আমেজ বিরাজ করে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com