1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
দীঘিনালায় বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী, কবাখালীতে ত্রাণ বিতরণ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ভাই-বোনের ঋণের দায়ে বাড়ি দখলের চেষ্টা ও ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, কাশিমপুর থানায় লিখিত অভিযোগ রামুর কচ্ছপিয়ার তিতারপাড়ায় ভূয়া দলিলে দুর্গামন্দির দখলের ফন্দি ফাঁস,মন্দিরে নিজের নাম লিখে মালিকানা দাবি সুনামগঞ্জের শাল্লায় চলন্ত নৌকায় বিশ্ববিদ্যালয় ছাত্রীকে যৌন নিপীড়ন, অভিযুক্ত যুবক গ্রেফতার মাইনী নদীর পানি বৃদ্ধি: দীঘিনালার সঙ্গে সাজেক-লংগদুর সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, চরম দুর্ভোগ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের সহ-সভাপতি নির্বাচিত হলেন কে এমপি কমিশনার উল্লাপাড়া বাঙ্গালা ইউনিয়নের বাঙ্গালায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট পুঠিয়ায় ৪র্থ পর্যায়ে ১২০টি বৃক্ষরোপণ, সবুজ পৌরসভা গড়ার উদ্যোগ দীঘিনালায় বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী, কবাখালীতে ত্রাণ বিতরণ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয়ে সাংবাদিককে ফোনে হুমকির অভিযোগ পরিচয় যাচাই ও নিরপেক্ষ তদন্তের দাবি ভাটার নূরেরচালায় মাদকের ছোবল: অতিষ্ঠ এলাকাবাসী

দীঘিনালায় বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী, কবাখালীতে ত্রাণ বিতরণ

reporter সুমন উদ্দীন, দীঘিনালা (খাগড়াছড়ি) 
calendar প্রকাশিত: ৯ জুলাই, ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ণ

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বন্যাকবলিত কবাখালী এলাকার ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোন। টানা চার দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে মানবিক সহায়তার অংশ হিসেবে ত্রাণসামগ্রী বিতরণ করেছে সেনাবাহিনী।

বুধবার (৮ জুলাই) দুপুরে পরিচালিত এ ত্রাণ কার্যক্রমের পাশাপাশি বন্যা পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় সহায়তা কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে।
ত্রাণ কার্যক্রমের অংশ হিসেবে দীঘিনালা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আল আমিন, এসইউপি, পিএসসি বন্যাকবলিত কবাখালী এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাদের দুর্ভোগ ও প্রয়োজনের বিষয়ে খোঁজখবর নেন এবং সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করেন।
পরিদর্শনকালে কবাখালী কিন্ডারগার্টেন আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া ১৫টি পরিবারের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন জোন কমান্ডার। একই সঙ্গে তিনি বন্যাদুর্গত মানুষের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেন এবং প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন।
টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে খাগড়াছড়ি সদর ও দীঘিনালা উপজেলার কবাখালী, মেরুংসহ বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে বহু পরিবার পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছে এবং নিরাপদ আশ্রয়ের সন্ধানে বিভিন্ন আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছে।
দুর্যোগপূর্ণ এ সময়ে বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোনের এমন মানবিক উদ্যোগ স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরিয়েছে। পাশাপাশি বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত প্রয়োজনীয় সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com