1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
ভাটার নূরেরচালায় মাদকের ছোবল: অতিষ্ঠ এলাকাবাসী - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ইয়াংছায় পাহাড় ধসে ভেঙে গেল বসতঘর, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে মানবিক নেজাম উদ্দিন কোম্পানি ভাই-বোনের ঋণের দায়ে বাড়ি দখলের চেষ্টা ও ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, কাশিমপুর থানায় লিখিত অভিযোগ রামুর কচ্ছপিয়ার তিতারপাড়ায় ভূয়া দলিলে দুর্গামন্দির দখলের ফন্দি ফাঁস,মন্দিরে নিজের নাম লিখে মালিকানা দাবি সুনামগঞ্জের শাল্লায় চলন্ত নৌকায় বিশ্ববিদ্যালয় ছাত্রীকে যৌন নিপীড়ন, অভিযুক্ত যুবক গ্রেফতার মাইনী নদীর পানি বৃদ্ধি: দীঘিনালার সঙ্গে সাজেক-লংগদুর সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, চরম দুর্ভোগ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের সহ-সভাপতি নির্বাচিত হলেন কে এমপি কমিশনার উল্লাপাড়া বাঙ্গালা ইউনিয়নের বাঙ্গালায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট পুঠিয়ায় ৪র্থ পর্যায়ে ১২০টি বৃক্ষরোপণ, সবুজ পৌরসভা গড়ার উদ্যোগ দীঘিনালায় বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী, কবাখালীতে ত্রাণ বিতরণ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয়ে সাংবাদিককে ফোনে হুমকির অভিযোগ পরিচয় যাচাই ও নিরপেক্ষ তদন্তের দাবি

ভাটার নূরেরচালায় মাদকের ছোবল: অতিষ্ঠ এলাকাবাসী

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ৯ জুলাই, ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ণ

রাজধানীর ভাটারা থানাধীন কলতান স্কুল রোডের পশ্চিম নূরেরচালা এলাকায় মাদক ব্যবসা ও সেবন বেড়ে যাওয়ায় চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। আলী নামক এক ইয়াবা ডিলার মহাশক্তিশালী নিজেকে সম্রাট মনে করে কাউকে তোয়াক্কা করে না এমনকি প্রশাসনকে,কেউ কিছু বললে তাকে হুমকি প্রদান করে এমনটি প্রাণ নাসের হুমকি দিয়ে থাকে ভয়ে কোন লোক মুখ খুলতে চায় না  -কলেজ ঘেঁষা এই এলাকায় প্রকাশ্যে ইয়াবা বিক্রি ও নতুনদের কাছে মাদক পৌঁছে দেওয়ার অভিযোগ করেছেন এলাকাবাসী।
‘ছাত্ররা ঝুঁকিতে’
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক অভিভাবক জানান, স্কুল ছুটির পর কলতান স্কুল রোডের গলিগুলোতে একটি চক্রের আনাগোনা বেড়েছে। তারা ছাত্র-ছাত্রীদের টার্গেট করে ইয়াবা ও অন্যান্য মাদক সরবরাহের চেষ্টা করছে।
“আমাদের সন্তানরা স্কুলে যেতেই ভয় পায়। প্রকাশ্যে নেশা করে। প্রতিবাদ করলে হুমকি দেয়” – বলেন স্থানীয় এক বাসিন্দা জানান।
‘অভিযানের নামে হয়রানি’র অভিযোগ
এলাকাবাসীর আরেকটি অভিযোগ, মাঝে মাঝে যারা অভিযান চালায় তারাই আবার সুবিধাভোগীদের ছেড়ে দেয়। ফলে প্রকৃত মাদক ব্যবসায়ীরা ধরা পড়ে না। এতে সাধারণ মানুষ হয়রানির শিকার হচ্ছে বলে দাবি তাদের। নিরাপত্তার কারণে তারা ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি।
এলাকাবাসীর দাবি
১.  কলতান স্কুল রোড এলাকায় ২৪ ঘণ্টা পুলিশি টহল ও সিসিটিভি স্থাপন।
২.  স্কুলের ২০০ মিটারের মধ্যে মাদক বিক্রি কঠোরভাবে বন্ধ।
৩.  প্রকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে দ্রুত মামলা ও গ্রেফতার।
পুলিশের বক্তব্য
এ বিষয়ে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান“মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান। সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ পেলে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিব। কেউ অভিযানের নামে হয়রানি করলে আমাদের জানান। নাম গোপন রাখা হবে।”
বিশেষজ্ঞ মত
অপরাধ বিশ্লেষকরা বলছেন, শিক্ষা প্রতিষ্ঠানের আশেপাশে মাদক বিক্রি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী জঘন্য অপরাধ। এর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড।
কীভাবে অভিযোগ করবেন?
ভাটারা থানা: ০১৩২০-০৪১৮০ | DNC হটলাইন: ৯৮৬০২৬১ | জাতীয় জরুরি: ৯
তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন থাকবে।অনুসন্ধানী রিপোর্ট থাকছে আগামী পড়বে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com