1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
চরফ্যাশনে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারালেন একমাত্র ছেলে, অঝোরে কাঁদছে বাবা-মা - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
বর্ষায় জমজমাট ঘিওরের ২০০ বছরের ঐতিহ্যবাহী নৌকার হাট রাজশাহী ব্যাটালিয়ন (১)বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্ত অভিযানে ভারতীয় মদ জব্দ পানির নিচে ছিল লাভের আশা, বাজারে এসে মিলছে লোকসান ঠাকুরগাঁওয়ে ইউএনওকে অভিযোগের পরও বাল্যবিবাহ, কাজীর বক্তব্যে নতুন বিতর্ক পাবনা আটঘরিয়ায় ডিবি পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল চার দশকের পুরোনো এখন মৃত্যুফাঁদ গাজীপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ঘুমের ঘরে স্বামীর পুরুষাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে, ভাঙ্গায় চাঞ্চল্য নাগরপুরে এনসিপির ৩৬ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন, নেতৃত্বে তারিয়ামা পালাশ-সদরদার আশরাফ গাজীপুরে ড্রিমল্যান্ড গেস্ট হাউজে আবারও দেহব্যবসার অভিযোগ

চরফ্যাশনে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারালেন একমাত্র ছেলে, অঝোরে কাঁদছে বাবা-মা

reporter মোঃ আফজাল ,তজুমদ্দিন 
calendar প্রকাশিত: ৮ আগস্ট, ২০২৬, ১২:০৬ অপরাহ্ণ

ভোলার চরফ্যাশন উপজেলার দুলারহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রাসেল (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে উপজেলার দুলারহাট থানা এলাকার নুরাবাদ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আবুল কালাম মিয়ার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

মৃত রাসেল ওই এলাকার আবুল কালাম মিয়ার একমাত্র ছেলে। তিনি দুলারহাট মাধ্যমিক বিদ্যালয় থেকে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে ফলাফলের অপেক্ষায় ছিলেন।স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বাড়িতে ফ্লোরিংয়ের কাজ চলছিল। এ সময় বৈদ্যুতিক মোটরে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে রাসেল বিদ্যুৎস্পৃষ্ট হন। গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মুনতাসীর বিল্লাহ চ্যানেল ভোলাকে জানান, হাসপাতালে আনার আগেই রাসেলের মৃত্যু হয়েছিল।মৃত রাসেলের বাবা আবুল কালাম বলেন, “বাসায় কাজ চলাকালে আমার ছেলে মোটরে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

কান্নাজড়িত কণ্ঠে তিনি আরও বলেন, “আমার চার মেয়ে ও একমাত্র ছেলে। অনেক কষ্ট করে তাকে লেখাপড়া করিয়েছি। এ বছর সে এসএসসি পরীক্ষা দিয়েছে। ফলাফলের অপেক্ষায় ছিলাম। খুবই মেধাবী ছিল। তাকে নিয়েই আমার সব স্বপ্ন ছিল। একমাত্র ছেলেকে হারিয়ে আমি আজ নিঃস্ব হয়ে গেলাম।”দুলারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিন আলম চৌধুরী চ্যানেল ভোলাকে বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়। পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে বিনা ময়নাতদন্তে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com