1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
নাগরপুরে এনসিপির ৩৬ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন, নেতৃত্বে তারিয়ামা পালাশ-সদরদার আশরাফ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
পালিত হাঁস জবাই করে খাওয়ার অভিযোগ,সালিশ চাইলে প্রতিপক্ষের সন্ত্রাসী হামলা ঝিনাইগাতীতে ৬০০ বোতল ভারতীয় মদ আটক ধনবাড়ীতে অটো-রিকশার ভাড়া বাড়তি, সাধারণ মানুষের পকেটে টান – চলাচলে চরম ভোগান্তি রংপুরে অষ্টম শ্রেণির ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার বর্ষায় জমজমাট ঘিওরের ২০০ বছরের ঐতিহ্যবাহী নৌকার হাট রাজশাহী ব্যাটালিয়ন (১)বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্ত অভিযানে ভারতীয় মদ জব্দ পানির নিচে ছিল লাভের আশা, বাজারে এসে মিলছে লোকসান ঠাকুরগাঁওয়ে ইউএনওকে অভিযোগের পরও বাল্যবিবাহ, কাজীর বক্তব্যে নতুন বিতর্ক পাবনা আটঘরিয়ায় ডিবি পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল চার দশকের পুরোনো এখন মৃত্যুফাঁদ

নাগরপুরে এনসিপির ৩৬ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন, নেতৃত্বে তারিয়ামা পালাশ-সদরদার আশরাফ

reporter নিজস্ব প্রতিনিধি
calendar প্রকাশিত: ৮ আগস্ট, ২০২৬, ১২:৪৬ অপরাহ্ণ

সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে জাতীয় নাগরিক পার্টি—এনসিপির নাগরপুর উপজেলা আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। টাঙ্গাইল জেলা এনসিপির আহ্বায়ক কমিটির অনুমোদনক্রমে আগামী ছয় মাসের জন্য ৩৬ সদস্যবিশিষ্ট এ আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়।
গত ৭ আগস্ট ২০২৬ তারিখে টাঙ্গাইল জেলা এনসিপির আহ্বায়ক কমিটির অস্থায়ী কার্যালয় থেকে এ সংক্রান্ত অনুমোদনপত্র প্রকাশ করা হয়। এতে বলা হয়েছে, সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে নাগরপুর উপজেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক উম্মী আক্তার পরীর সুপারিশের পরিপ্রেক্ষিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
অনুমোদিত কমিটিতে তারিয়ামা পালাশকে আহ্বায়ক এবং সদরদার আশরাফকে সদস্য সচিব করা হয়েছে। এছাড়া সুজন মিয়াকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং সাদিকুর রহমান, সিরাজুল ইসলাম সিয়াম, মো. মোজাহিদ হোসেন, রবিন মিয়া ও ইসরাফিলকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।
সদরদার আশরাফের সঙ্গে সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন রফিকুল ইসলাম। যুগ্ম সদস্য সচিব হিসেবে রয়েছেন মো. জুয়েল, জাহাঙ্গীর আলম, মো. রাজ্জাক হোসেন রনি, সোহেল রানা (প্রবাসী), সোহেল রানা ও সোহাগ আহমেদ।
এ ছাড়া মো. খালিদ হাসানকে সাংগঠনিক সম্পাদক এবং জাহিদ হাসানকে জুলাই অভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক করা হয়েছে।
অনুমোদিত কমিটির সদস্য হিসেবে রয়েছেন মো. তাহেরুল ইসলাম, মো. আলমগীর হোসেন, ওমর ফারুক, মুফতি আল আমিন হুসাইন, শাহান শাহ ইসলাম (প্রবাসী), নাজমুল ইসলাম (প্রবাসী), আহমেদ ওয়াসিম ও আল-আমিন।
দলীয় সূত্রে জানা গেছে, নাগরপুর উপজেলা পর্যায়ে জাতীয় নাগরিক পার্টির সাংগঠনিক কার্যক্রমকে আরও বিস্তৃত ও শক্তিশালী করার লক্ষ্যেই এ আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটির নেতৃবৃন্দ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার, নতুন কর্মী-সমর্থকদের সম্পৃক্তকরণ এবং দলের ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে ভূমিকা রাখবেন।
নতুন কমিটি অনুমোদনের ফলে নাগরপুরে এনসিপির সাংগঠনিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্ট নেতাকর্মীরা। আগামী ছয় মাসের মধ্যে উপজেলার তৃণমূল পর্যায়ে দলের সাংগঠনিক কাঠামো আরও সুসংগঠিত করার উদ্যোগ নেওয়া হবে বলেও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
টাঙ্গাইল জেলা এনসিপির আহ্বায়ক কমিটির অনুমোদনপত্রে সংশ্লিষ্ট দায়িত্বশীল নেতৃবৃন্দ স্বাক্ষর করেন। অনুমোদনপত্র অনুযায়ী, নবগঠিত আহ্বায়ক কমিটি আগামী ছয় মাস নাগরপুর উপজেলা এনসিপির সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com