গাজীপুরের কাশিমপুর জিরানী বাজার এলাকায় ড্রিমল্যান্ড গেস্ট হাউজ নামের একটি আবাসিক হোটেলে বারবার অভিযান ও অভিযোগের পরও অবৈধ দেহব্যবসা চলছে বলে অভিযোগ উঠেছে।
এলাকাবাসী জানিয়েছেন, মনির গাজী নামের এক ব্যক্তির পরিচালনায় এই হোটেলে সুন্দরী তরুণীদের দিয়ে রমরমা দেহব্যবসা চালানো হচ্ছে।স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কয়েকবার আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান হলেও প্রতিষ্ঠানটিতে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
প্রশাসনের নীরবতায় উৎসাহ পেয়ে পরিচালক মনির গাজী নতুন করে আবারও এই অসামাজিক কার্যক্রম জোরদার করেছেন বলে অভিযোগ স্থানীয়দের।এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে এই আবাসিক হোটেলটি বন্ধ করে দেওয়ার দাবি জানিয়েছেন। তারা বলছেন, এমন প্রতিষ্ঠানের অস্তিত্ব সমাজের জন্য হুমকি এবং এলাকার শান্তি-শৃঙ্খলা নষ্ট করছে।
জানা গেছে, অভিযানের পরও হোটেলটির কার্যক্রম স্বাভাবিক থাকায় জনমনে ক্ষোভ বিরাজ করছে। স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা প্রশাসনের কাছে জোরালো পদক্ষেপের আহ্বান জানিয়েছেন।
এ বিষয়ে গাজীপুর জেলা প্রশাসন ও পুলিশ সুপার সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বিষয়টি গুরুত্ব সহকারে দেখার কথা বলেছেন তারা এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।এলাকাবাসী আশা করছেন, প্রশাসন তাদের দাবি আমলে নিয়ে দ্রুত এই আবাসিক হোটেলটির কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ করবে এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে।