1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
ইসলামপুরে এমপির গাড়িতে হামলা ও ভাঙচুর, পাল্টাপাল্টি ধাওয়ায় উত্তপ্ত পরিস্থিতি - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
‎বেলকুচিতে উপজেলা পরিষদের বার্ষিক উন্নয়ন তহবিলের আওতায় বিভিন্ন উন্নয়ন সামগ্রী বিতরণ ময়মনসিংহের খাগডহর ইউনিয়নের প্রশাসক হিসাবে নিয়োগ পেলেন পিআইও মনিরুল হক ফারুক রেজা গাজীপুরে ডুয়েট ভিসির সাথে ডুয়েট ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দের সাক্ষাৎ গুচ্ছ ভর্তি: ৫ম মেধাতালিকায় শেষ সুযোগ, ৮–১৩ জুলাই ভর্তি; ১৫ জুলাই থেকে শুরু ক্লাস হবিগঞ্জে বিজিবির বিশেষ অভিযানে ১১.৪৭ লাখ টাকার ভারতীয় জিরা ও মদ জব্দ শ্যামনগর নাগবাটিতে মসজিদের পুকুর দখল করার পায়তারা ও হুমকি ধামকির প্রতিবাদে মানববন্ধন বগুড়ায় পূর্ব শত্রুতার জেরে আরিফ শেখকে কুপিয়ে হত্যা আলফাডাঙ্গায় ইয়াবা কেনাবেচার অভিযোগে দুই ব্যক্তি আটক, পরে মুচলেকায় মুক্ত সাংবাদিক নিবন্ধন শুনে দুর্নীতিবাজরা উচ্ছ্বসিত কেন? ​নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের পাশে এমপি জিন্নাহ কবীর: দৌলতপুরে অর্থ, ঢেউটিন ও কৃষি উপকরণ বিতরণ

ইসলামপুরে এমপির গাড়িতে হামলা ও ভাঙচুর, পাল্টাপাল্টি ধাওয়ায় উত্তপ্ত পরিস্থিতি

reporter ​ফারুক আহমেদ ভূঁইয়া
calendar প্রকাশিত: ১১ জুলাই, ২০২৬, ১১:২১ পূর্বাহ্ণ

​জামালপুর-২ (ইসলামপুর) আসনের সংসদ সদস্য (এমপি) ও উপজেলা বিএনপি সভাপতি সুলতান মাহমুদ বাবুর ব্যক্তিগত গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। একই সময়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাবের গাড়িতেও পাল্টা হামলার অভিযোগ পাওয়া গেছে।  গত শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যায় ইসলামপুর জেলা পরিষদ ডাকবাংলো এলাকায় এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।

​জানা যায়, শুক্রবার বিকেলে ইসলামপুরের মলমগঞ্জ এলাকায় একটি কলেজের অনুষ্ঠানে যোগ দেন এমপি সুলতান মাহমুদ বাবু। সেখানে উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক হাসমত এবং পৌর বিএনপি নেতা হাসানকে মঞ্চ থেকে নেমে যেতে নির্দেশ দেন সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব। এ নিয়ে সেখানে নেতাকর্মীদের মধ্যে বাগবিতণ্ডা হয়।

​এরপর সন্ধ্যায় এমপি ইসলামপুর উপজেলায় নতুন যোগদান করা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে সৌজন্য সাক্ষাতে বসেন। এমপির ভাষ্যমতে, তিনি যখন ভেতরে আলাপ করছিলেন, ঠিক সেই সুযোগে একদল দুর্বৃত্ত বাইরে থাকা তার ব্যক্তিগত গাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। এ খবর ছড়িয়ে পড়লে এমপির কর্মী-সমর্থকরা ক্ষুব্ধ হয়ে সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাবের গাড়িতে পাল্টা হামলা ও ভাঙচুর চালায়।

​এ ঘটনার পর উভয় পক্ষের কর্মী-সমর্থকরা দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে রাস্তায় অবস্থান নিলে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাত আটটার দিকে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে এমপি সুলতান মাহমুদ বাবুকে উদ্ধার করে নিরাপদে তার গ্রামের বাড়িতে পাঠিয়ে দেয়। ​এ বিষয়ে জানতে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাবের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

​ঘটনার বিষয়ে এমপি সুলতান মাহমুদ বাবু বলেন, ‘নতুন ইউএনওর সঙ্গে কথা বলার সময় একদল দুর্বৃত্ত আমার গাড়িতে হামলা চালায়। আমি হামলাকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছি।’ দলীয় গ্রুপিংয়ের বিষয়ে তিনি বলেন, ‘এখানে কোনো গ্রুপ নেই। গ্রুপিং করবে কার সঙ্গে? তার কোনো নেতাকর্মীই নেই।’ ​ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com