1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
২৮ অক্টোবর জামায়াতকে শাপলা চত্বরে সমাবেশের অনুমতি দেবে না ডিএমপি - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
রাজশাহীর গোদাগাড়ীতে পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার মানবিক সেবায় আস্থার নাম ডাঃ খন্দকার রাশেদ আহমেদ (রিফাত), আজ তাঁর শুভ জন্মদিন ভরা মৌসুমেও জালে নেই কাঙ্ক্ষিত ইলিশ, হতাশায় চরফ্যাশনের জেলেরা” রাজশাহীর কাটাখালীতে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বউ-বাচ্চা নিয়ে আতঙ্কে আছি, কখন যে ঘরে ডাকাত আসে কাশিয়ানীতে বিএনপির ‘সমর্থক’ পরিচয় দিয়েও রক্ষা হলো না আওয়ামী-লীগ নেতার নাগরপুরে চেয়ারম্যান প্রার্থী লিয়াকতের মত বিনিময় সভা আখাউড়ায় বিশেষ অভিযানে উপজেলা ছাত্রলীগের সহসভাপতি গ্রেপ্তার শাহজাদপুরে সাত দিনব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন করলেন – স্বাস্থ্য প্রতিমন্ত্রী,প্রফেসর ডঃএম. এ.মুহিত ফুলপুরে নৌকা বাইচ প্রতিযোগিতায় ফতেপুর–ইংলিকান্দা দলের পৃষ্ঠপোষকতায় সিরাজুম মুনির রিফাত

২৮ অক্টোবর জামায়াতকে শাপলা চত্বরে সমাবেশের অনুমতি দেবে না ডিএমপি

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ২৫ অক্টোবর, ২০২৩, ২:৫৮ অপরাহ্ণ

নিউজ ডেস্ক

জামায়াতে ইসলামীকে রাজধানীর শাপলা চত্বরে সমাবেশের অনুমতি না দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গত সোমবার জামায়াতে ইসলামী ২৮ অক্টোবর শাপলা চত্বরে সমাবেশ করার ঘোষণা দেয়। পুলিশের কাছে অনুমতিও চেয়েছিল।

পুলিশের এমন সিদ্ধান্তের বিষয়ে জামায়াতে ইসলামী এক বিবৃতিতে জানায়, জামায়াতে ইসলামী সাংবিধানিক অধিকার অনুযায়ী আগামী ২৮ অক্টোবর রাজধানী ঢাকা মহানগরীর শাপলা চত্বরে শান্তিপূর্ণ মহাসমাবেশ বাস্তবায়নে সহায়তা চেয়ে পুলিশ কমিশনারকে লিখিতভাবে জানিয়েছে। পুলিশের দায়িত্ব হলো শান্তিপূর্ণ সভা-সমাবেশ বাস্তবায়নে সহযোগিতা করা, বাধা দেওয়া নয়।

তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা, জামায়াতের আমিরসহ নেতা-কর্মী, আলেম-ওলামাদের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহার এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে ২৮ অক্টোবর মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছে জামায়াত।

উল্লেখ্য, এর আগে ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশের ডাক দিয়েছে বিএনপি। এরই মধ্যে তারা সমাবেশের প্রস্তুতি শুরু করে দিয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com