1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
হিরো আলমের ওপর হামলার ঘটনা কোনভাবেই গ্রহণযোগ্য নয়: নির্বাচন কমিশনার মো. আলমগীর - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
মাদকবিরোধী লড়াইয়ে যুব সমাজ সবচেয়ে বড় শক্তি  কাচপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে চান সমাজসেবক আল আমিন বন্দরটিলা মির্জা ম্যানসনের বিস্ফোরণের ঘটনায় রহস্য কাটেনি এখনো , তদন্তের অপেক্ষায় নগরবাসী মুলাদি ফেয়ার ক্লিনিক এর বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ তুলে রাকিব নামে ব্যবসায়ী শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে নবাগত অফিসার ইনচার্জ এর সাথে মতবিনিময় সভা বন্যাদুর্গত মানুষের পাশে স্বপ্নতরী স্বেচ্ছাসেবী যুব সংগঠন প্রধানমন্ত্রী’র বরিশাল সফর,গোপালগঞ্জে সাধারণ মানুষের ভালোবাসায় শিক্ত প্রধানমন্ত্রীকে বৃষ্টিতে ডুবল কুমিল্লা, নৌকায় চড়ে এইচএসসি পরীক্ষা দিতে কেন্দ্রে শিক্ষার্থীরা হালুয়াঘাটে মাদকবিরোধী অভিযান: ছাত্রদল নেতাসহ ৩ জনের কারাদণ্ড বৃক্ষরোপণ করেই দায়িত্ব শেষ নয়, পরিচর্যাও নিশ্চিত করতে হবে: গৌরনদীতে প্রধানমন্ত্রী

হিরো আলমের ওপর হামলার ঘটনা কোনভাবেই গ্রহণযোগ্য নয়: নির্বাচন কমিশনার মো. আলমগীর

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১৯ জুলাই, ২০২৩, ৪:২৭ অপরাহ্ণ
নির্বাচন কমিশনার মো. আলমগীর (ফাইল ফটো)

নিউজ ডেস্ক

নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেছেন, ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন ওরফে হিরো আলমের ওপর হামলার ঘটনা অত্যন্ত ন্যক্কারজনক এবং কোনভাবেই গ্রহণযোগ্য নয়।

গতকাল মঙ্গলবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন হচ্ছিল। কোথাও কোনো অনিয়ম হয়নি। একেবারে শেষ সময়ের দিকে একজন প্রার্থী কেন্দ্র পরিদর্শন করে ফিরে যাচ্ছিলেন, তখন কিছু দুষ্কৃতকারী তাকে আক্রমণ করে। যেখানে সুষ্ঠুভাবে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে সেখানে সামান্য একটু এই ধরনের অন্যায় কাজ করে প্রশ্নবিদ্ধ করার যে অপপ্রয়াস, সেটা আমরা একসেপ্ট করতে পারি না।’

এই নির্বাচন কমিশনার বলেন, সঙ্গে সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার বিষয়টি নিয়ে পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলেন। জরুরি ভিত্তিতে ভিডিও ফুটেজ দেখে চিহ্নিত করা এবং দুষ্কৃতকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে নির্বাচন কমিশনকে জানানোর জন্য তিনি নির্দেশ দিয়েছেন।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচন কমিশন সার্বিক দায়িত্বে থাকে। সরাসরি ‘প্রকেটশন’ দেওয়ার সুযোগ নেই। এই প্রটেকশন দেওয়ার দায়িত্ব পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। সেটা পুলিশ কমিশনার দেখবেন কারও কোনো দায়িত্বে অবহেলা আছে কি না। অনীহা ছিল কি না, এগুলো দেখে তারা বিভাগীয় ব্যবস্থা নিয়ে ইসিকে জানাবেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com