1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
রিয়াদ ও ঢাকার মধ্যে সম্ভাব্য সকল ক্ষেত্রে সহযোগিতার আশ্বাস সৌদি যুবরাজের - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
২০০১ সালের জুনে রাজনৈতিক অপহরণের শিকার: মো. মঞ্জুর হোসেন ঈসার স্মৃতিচারণ, এক মাস সাত দিনের কারাবাস এবং দীর্ঘ মানবাধিকার সংগ্রামের ইতিহাস শতবর্ষের পথচলায় কালিদাস হাটের ঐতিহ্যবাহী বটবৃক্ষ উন্নয়ন প্রকল্পের কাজ নির্ধারিত সময়ের মধ্যে দ্রুত করার নির্দেশনা জেলা প্রশাসকের মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগ নেতা জাহিদুল মাষ্টারের দলীয় পদ থেকে পদত্যাগ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ভোলায় ইসলামী ছাত্র আন্দোলনের পদযাত্রা টাঙ্গাইলের মির্জাপুরে পুলিশের পৃথক অভিযানে ৪ মাদক ব্যবসায়ী আটক রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম ও সততার সাথে সরকারি কর্মচারীদের দায়িত্ব পালন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আশুলিয়ায় ১ হাজার লিটার চোলাইমদ উদ্ধার, স্বামী-স্ত্রীসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার এসো আলোর সন্ধানে যুব সংগঠনের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত আশুলিয়ায় মাদক ও সন্ত্রাসবিরোধী র‍্যালি, মাদকমুক্ত সমাজ গঠনের আহ্বান

রিয়াদ ও ঢাকার মধ্যে সম্ভাব্য সকল ক্ষেত্রে সহযোগিতার আশ্বাস সৌদি যুবরাজের

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১১ সেপ্টেম্বর, ২০২৩, ১:৩৯ অপরাহ্ণ

নিউজ ডেস্ক

সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রিয়াদ ও ঢাকার মধ্যে সম্ভাব্য সকল ক্ষেত্রে সহযোগিতা বাড়াানোর আশ্বাস দিয়েছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ (গতকাল) সকালে নয়াদিল্লিতে জি-২০ নেতাদের শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে অত্যন্ত ফলপ্রসূ এক বৈঠকে সৌদি যুবরাজ এই আশ্বাস দেন।

বৈঠকে যুবরাজ সালমান সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশে উল্লেখযোগ্য আর্থ-সামাজিক উন্নয়ন অর্জনে বাংলাদেশের প্রধানমন্ত্রীর অনুপ্রেরণামূলক নেতৃত্বের প্রশংসা করেন।
যুবরাজ সালমান পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল, নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পে এসিডব্লিউএ পাওয়ারসহ বাংলাদেশের বিভিন্ন প্রকল্পে সৌদি বিনিয়োগকারীদের চলমান বিনিয়োগ সংক্রান্ত বিষয়ে সন্তোষ প্রকাশ করেন। তিনি কৃতজ্ঞতার সাথে উল্লেখ করেন যে, প্রায় ২.৮ মিলিয়ন বাংলাদেশী তাদের কঠোর পরিশ্রম দিয়ে তার দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছে। যুবরাজ সালমান ‘রিয়াদ এক্সপো- ২০৩০’ আয়োজনের জন্য সৌদি আরবের উদ্যোগকে সমর্থন করার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌদি আরবে বেশকিছু সামাজিক সংস্কার শুরু ও অর্জন এবং সাম্প্রতিক সময়ের উল্লেখযোগ্য কূটনৈতিক সাফল্যের জন্য সৌদি যুবরাজকে অভিনন্দন জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। জবাবে, যুবরাজ সালমান তাঁর আমন্ত্রণ গ্রহণ করেন এবং শিগগিরই বাংলাদেশ সফর করতে তার ইচ্ছা প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com