1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
রাষ্ট্রপতির সাথে বিদায়ী সাক্ষাৎ ডেনমার্কের রাষ্ট্রদূতের - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
সখীপুরের অনয়া সরকার লোকগীতিতে দেশসেরা হওয়ার স্বীকৃতি স্বরপ প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক গ্রহণ লাখো ভক্তের জয়ধ্বনি ও রথটানের মধ্য দিয়ে ধামরাইয়ে শুরু হলো ঐতিহাসিক শ্রী শ্রী যশ মাধবের রথযাত্রা উৎসব শহীদদের আত্মত্যাগ স্মরণে বাঘায় জুলাই শহীদ দিবস পালন বোয়ালখালীতে লবণ কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ১০ শ্রমিক; ৮ জনের অবস্থা আশঙ্কাজনক দীঘিনালার মেরুং ইউনিয়নে সেনাবাহিনীর বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ওষুধ বিতরণ, সেবা পেলেন ৪৬৭ জন আলীকদমের দুর্গম এলাকায় শিক্ষার আলো ছড়াচ্ছে ‘আনছার আহাম্মদ সমাজ কল্যাণ ফাউন্ডেশন’ গাজীপুরে শতবর্ষের ঐতিহ্যবাহী শ্রী শ্রী মানিক্য মাধবের রথযাত্রা শুরু খুলনায় জুলাই শহিদ দিবস পালিত দিনাজপুরের ‎বিরামপুরে জুলাই শহীদ দিবস পালন আড়াইহাজারে তাঁত প্রশিক্ষণ কেন্দ্র ও বেসিক সেন্টার শুভ উদ্বোধন করেন প্রতিমন্ত্রী ও সচিব

রাষ্ট্রপতির সাথে বিদায়ী সাক্ষাৎ ডেনমার্কের রাষ্ট্রদূতের

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১৩ জুলাই, ২০২৩, ৩:২৭ অপরাহ্ণ
বঙ্গভবনে বিদায়ী সাক্ষাৎকালে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও ডেনমার্কের রাষ্ট্রদূত উইনি ইস্ট্রুপ পিটারসেন (ছবি-বাসস)

নিউজ ডেস্ক

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সাথে আজ দুপুরে বঙ্গভবনে বিদায়ী সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত উইনি ইস্ট্রুপ পিটারসেন।

পরে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বাসস’কে জানান, সফল দায়িত্ব পালনের জন্য রাষ্ট্রদূতকে অভিনন্দন জানান রাষ্ট্রপতি।

ডেনমার্ক বাংলাদেশকে স্বীকৃতিদানকারী ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর মধ্যে প্রথম উল্লেখ করে রাষ্ট্রপতি ডেনমার্কের সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান।

তিনি বলেন, বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের ক্ষতিগ্রস্ত দেশগুলোর অন্যতম। এ ক্ষয়ক্ষতি মোকাবেলায় ডেনমার্ক ও বাংলাদেশ একযোগে কাজ করতে পারে। গত বছরে ‘সাসটেইনাবল এন্ড গ্রীনফ্রেম ওয়ার্ক এনগেজমেন্ট’ স্বাক্ষরিত হওয়ায় রাষ্ট্রপতি সন্তোষ প্রকাশ করে বলেন, এর ফলে বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি অনেকটা কমিয়ে আনতে সক্ষম হবে।

রোহিঙ্গা ইস্যুতে রাজনৈতিক ও মানবিক সহায়তা দেয়ার জন্য ডেনমার্ককে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

রোহিঙ্গা প্রত্যাবাসনে ডেনমার্কসহ আন্তর্জাতিক সম্প্রদায় ও উন্নয়ন অংশীদারসহ সবাইকে মিয়ানমারের উপর চাপ প্রয়োগ অব্যাহত রাখার অনুরোধ ও জানান রাষ্ট্রপতি।

বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বলেন, বাংলাদেশ একটি সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য বদ্ধপরিকর।
সেক্ষেত্রে নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেয়ার কথা বলেন তিনি।

ডেনমার্কের বিদায়ী রাষ্ট্রদূত তাঁর দায়িত্ব পালনে সার্বিক সহযোগিতার জন্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com