1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
বঙ্গবন্ধুর বায়োপিকের শিল্পী ও কলাকুশলীদের সম্মানে এক নৈশভোজের আয়োজন করেছেন প্রধানমন্ত্রী - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
‎বকশীগঞ্জে ওষুধ ভেবে কীটনাশক পান, বৃদ্ধের মৃত্যু ১নং আলীকদম সদর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা অর্পণ। ৫১০২ কোটি টাকার বাজেট ঘোষণা গাসিকের বরিশালে সিভিল সার্জনকে ঘিরে উত্তেজনা: অপসারণ দাবিতে বিক্ষোভ, কক্ষে প্রতীকী তালা পানিতে ডুবে যাওয়ার ২৪ ঘন্টা পর নদীতে ভেসে উঠল কিশোরের লাশ রেলওয়ে স্টেশনে মোবাইল কোর্টের অভিযানে গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার ৪, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড চট্টগ্রাম যন্ত্রশিল্পী সংস্থার ‘ভয়েস হান্ট সিজন-৩’ এ বাঙ্গালহালিয়ার ২ জন শিল্পীর ইয়েস কার্ড অর্জন পটুয়াখালীতে বাংলাদেশ দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী সমিতির মানববন্ধন ওজেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান ঢাকা-আরিচা মহাসড়ক: অবৈধ লেগুনার দাপট ও চাঁদাবাজির রমরমা সিন্ডিকেট অবকাঠামো থেকে নাগরিক সুবিধা: মুকসুদপুরকে আধুনিক রূপ দিতে চান কামরুজ্জামান স্বপন

বঙ্গবন্ধুর বায়োপিকের শিল্পী ও কলাকুশলীদের সম্মানে এক নৈশভোজের আয়োজন করেছেন প্রধানমন্ত্রী

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১৪ অক্টোবর, ২০২৩, ১:১৯ অপরাহ্ণ
বঙ্গবন্ধুর বায়োপিকের শিল্পী ও কলাকুশলীদের সম্মানে এক নৈশভোজে প্রধানমন্ত্রীর সাথে শিল্পীদের একাংশ (ছবি-ফোকাস বাংলা)

নিউজ ডেস্ক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল গণভবনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘মুজিব : একটি জাতির রূপকার’ (মুজিব : দ্য মেকিং অব এ নেশন)- এর শিল্পী ও কলাকুশলীদের সম্মানে এক নৈশভোজের আয়োজন করেছেন।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি কে এম সাখাওয়াত মুন জানান, নৈশভোজের সময় প্রধানমন্ত্রী আমন্ত্রিত অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের সুস্থতার খোঁজ-খবর নেন।

এসময় শেখ হাসিনা নতুন প্রজন্ম যাতে ইতিহাস সঠিকভাবে জানতে পারে সেজন্য ভবিষ্যতে এ ধরনের চলচ্চিত্র নির্মাণের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

তিনি দেশের বিভিন্ন জেলায় বন্ধ হয়ে যাওয়া সিনেমা হলগুলো সংস্কার ও পুনরায় চালু করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন। পরে প্রধানমন্ত্রী চলচ্চিত্রের শিল্পী ও কলাকুশলীদের হাতে স্মারক তুলে দেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও রাজনৈতিক কর্মকান্ড নিয়ে চিত্রিত ‘মুজিব : একটি জাতির রূপকার’ চলচ্চিত্রটি পরিচালনা করেছেন বিখ্যাত ভারতীয় চলচ্চিত্র নির্মাতা শ্যাম বেনেগাল।

বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ ফিল্ম আর্কাইভে বায়োপিকটির প্রিমিয়ার শো দেখেন বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা শেখ হাসিনা।

শুক্রবার সারাদেশের প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পেয়েছে ‘মুজিব : একটি জাতির রূপকার’।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com