1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
পড়াশোনা করতে কানাডা গেলেন অধরা খানের ছোটবোন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
মুলাদি ফেয়ার ক্লিনিক এর বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ তুলে রাকিব নামে ব্যবসায়ী শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে নবাগত অফিসার ইনচার্জ এর সাথে মতবিনিময় সভা বন্যাদুর্গত মানুষের পাশে স্বপ্নতরী স্বেচ্ছাসেবী যুব সংগঠন প্রধানমন্ত্রী’র বরিশাল সফর,গোপালগঞ্জে সাধারণ মানুষের ভালোবাসায় শিক্ত প্রধানমন্ত্রীকে বৃষ্টিতে ডুবল কুমিল্লা, নৌকায় চড়ে এইচএসসি পরীক্ষা দিতে কেন্দ্রে শিক্ষার্থীরা হালুয়াঘাটে মাদকবিরোধী অভিযান: ছাত্রদল নেতাসহ ৩ জনের কারাদণ্ড বৃক্ষরোপণ করেই দায়িত্ব শেষ নয়, পরিচর্যাও নিশ্চিত করতে হবে: গৌরনদীতে প্রধানমন্ত্রী পাঁচবিবিতে বজ্রপাতে এক যুবকের মর্মান্তিক মৃত্যু দীর্ঘদিনের ভোগান্তি তুলে ধরলেন মাদারীপুর সদর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাড. মাসুদ পারভেজ (ভিপি) উখিয়ায় বন্যায় বসতবাড়ি হারিয়ে খোলা আকাশের নিচে নুরুল ইসলামের ১৮ সদস্যের পরিবার

পড়াশোনা করতে কানাডা গেলেন অধরা খানের ছোটবোন

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ৯ জুলাই, ২০২৩, ৩:৩৪ অপরাহ্ণ
নায়িকা অধরা খানের ছোটবোন শ্রাবন্তী অর্থী উচ্চতর পড়াশোনা করতে কানাডা গমন করেছেন

বিনোদন প্রতিবেদক

দেশীয় চলচ্চিত্রের বর্তমান প্রজন্মের গ্ল্যামারাস নায়িকা অধরা খানের ছোটবোন শ্রাবন্তী অর্থী উচ্চতর পড়াশোনা করতে কানাডা গমন করেছেন। তিনি গেলো ২৮ জুন এমিরেটস এয়ার ওয়েজের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন অধরা খান নিজেই।

ছোটবোন অর্থীর কানাডায় পড়াশোনার বিষয়ে অধরা খান জানান, অর্থী ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ থেকে পিএসসি এবং জেএসসি পাসের পর বিসিএসআইআর হাই স্কুল থেকে এসএসসি পাস করেন। আর এইচএসসি পাস করেন বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে। এরপর তিনি কানাডার আলগোমা ইউনিভার্সিটি অব কম্পিউটার সায়েন্স এ ব্যাচেলর অব সফটওয়্যার ডেভলেপমেন্ট বিভাগে অ্যাডমিশন নেন। এই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস কানাডার অন্টারিও’র সুসেমেরিতে অবস্থিত।

কানাডায় পড়াশোনা করতে যাওয়ার আগে শ্রাবন্তী অর্থী এই প্রতিবেদককে তার প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেন, এটি আমার জন্যে অবশ্যই আনন্দ ও গর্বের বিষয়। আম্মু, আপু এবং ভাইয়াসহ আত্মীয় স্বজন এবং বন্ধুরা সবাই এতে খুশি হয়েছেন। আমার ইচ্ছে আছে সেখানকার কোর্স কমপ্লিট করে আমি একই বিষয়ে আরও উচ্চতর পড়াশোনা করবো। সবাই আমার জন্যে দোয়া করবেন।

ছোটবোনের এমন কৃতিত্বময় সাফল্যে অধরা খান বলেন, আমার নিজেরও কানাডায় পড়াশোনা করার কথা ছিল। কিন্তু চলচ্চিত্রে ব্যস্ত হয়ে পড়ায় সেখানে না গিয়ে দেশের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই। ছোটবোন অর্থী কানাডায় পড়তে যাওয়ায় আমি খুবই আনন্দিত। ও পড়তে যাওয়ার মধ্য দিয়ে আমার অপূর্ণ স্বপ্ন হয়তো ওর মাধ্যমেই পূর্ণতা পাবে। সবাই আমার বোনটার জন্যে দোয়া করবেন যেনো সে তার পড়াশোনা সফলভাবে শেষ করে ভালো একজন মানুষ হতে পারে। আরেকটি কথা – আমারও ইচ্ছে আছে বাংলাদেশ থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে কানাডার কোনো ইউনিভার্সিটি থেকে উচ্চতর ডিগ্রী নেবো।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com