1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
নয়াপল্টনেই সমাবেশের অনুমতি পেলো বিএনপি - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
“বেড়িবাঁধের দুটি ভাঙ্গন অংশ মেরামত”পেকুয়ায় পানিবন্ধি ৭ হাজার পরিবার পেল শুকনো খাবার গাজীপুরে পোল্ট্রি ফিড-ফিস ফিড পণ্যে বিএসটিআই’র ভ্রাম্যমাণ আদালতে আট লক্ষ টাকা জরিমানা বর্ষা শুরু হলেও ডিএনডির অভ্যন্তরীণ খাল অপরিষ্কার, পানিবন্দি হওয়ার শঙ্কায় লাখো মানুষ সাম্প্রতিক অতিবৃষ্টি ও পাহাড়ি ঢল মোকাবিলায় হালুয়াঘাটে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা জলঢাকায় কৃষিজমির মাটি কাটার অভিযোগ, বেহাল গ্রামীণ সড়ক রামগঞ্জে স্বেচ্ছাশ্রমে পানিয়ালা–কামাররোড সড়কের বড় গর্ত সংস্কার ‎নিয়ামতপুরে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা  ‎দেওয়ানগঞ্জে ইউএনওর পরিদর্শনে অনিয়ম, পদত্যাগ করলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিরলে বিরোলিয়া এর মোড়ক উন্মোচন ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে মাদকাসক্ত কারাবন্দীদের পুনর্বাসনের লক্ষ্যে বিশেষ কাউন্সিলিং

নয়াপল্টনেই সমাবেশের অনুমতি পেলো বিএনপি

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ২৭ অক্টোবর, ২০২৩, ৮:০২ অপরাহ্ণ

নিউজ ডেস্ক

বিএনপির সমাবেশ নয়াপল্টনেই হবে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শুক্রবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে ডিএমপির পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এর আগে আগামীকাল শনিবার বিএনপিকে ঢাকার নয়াপল্টনে তাদের দলীয় কার্যালয়ের সামনেই মহাসমাবেশের অনুমতি দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সেসময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার বিষয়টি জানাবে।

এদিকে সরকার পতনের এক দফা দাবিতে বিএনপির ঢাকা মহাসমাবেশে অংশ নিতে এরই মধ্যে দলটির হাজার হাজার নেতাকর্মী নয়াপল্টনে জড়ো হয়েছেন। শুক্রবার বিকেল থেকে ছোট ছোট দলে ভাগ হয়ে তারা নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হতে শুরু করেন। তবে সন্ধ্যা সাতটার দিকে নয়াপল্টন কার্যালয়ের সামনে থেকে নেতাকর্মীদের সরে যাওয়ার জন্য বিএনপির পক্ষ থেকে মাইকিং করা হচ্ছিল।

এ সময় সেখানে সতর্ক অবস্থান নেয় পুলিশ। সন্ধ্যার পর আনা হয়েছে দুটি জলকামান। জোরদার করা হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা। মতিঝিল থানার উপ-কমিশনার হায়াতুল ইসলাম খান বলেন, মানুষের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে নয়াপল্টনে পুলিশের সতর্ক অবস্থান নিয়েছে। জনভোগান্তি না করতে বিএনপি নেতাকর্মীদের প্রতি পুলিশের আহবান জানানো হয়েছে। যতক্ষণ পর্যন্ত তারা পুলিশকে সহায়তা করবে, ততক্ষণ কিছু বলবে না পুলিশ। বিএনপি নেতাদের সাথে কথা বলেছে পুলিশ, তারাও সহায়তার জন্য ইতিবাচক কথা দিয়েছেন।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার সময় সমাবেশের একদিন আগেই বিএনপি কেন্দ্রীয় কার্যালয়সহ পুরো নয়াপল্টন এলাকা লোকে লোকারণ্য হয়ে উঠেছে। নেতাকর্মীরা বলছেন, সারাদেশ থেকে আসা বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন। সেখানেই তারা সারারাত অবস্থান করবেন। সরকারের পদত্যাগের বার্তা নিয়েই তারা ঘরে ফিরবেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com