1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
জি-২০ সম্মেলনে যোগ দিতে গুজরাটের উদ্দেশ্যে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
বঙ্গোপসাগরে মৌসুমী নিম্নচাপ, উপকূলে বৈরী আবহাওয়া ফুলবাড়ীতে ডোবার পানিতে পড়ে দুই বছরের শিশুর মৃত্যু ডাকবাংলোর পুকুরে ডুবে ঝরল মেধাবী ছাত্রের প্রাণ বোয়ালখালীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার রাজবাড়ীতে র‍্যাবের অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র উদ্ধার, অস্ত্রধারী ৫ জন গ্রেপ্তার খুলনা মহানগর যুবদলের নবগঠিত ৩১টি ওয়ার্ড ও ৩ টি ইউনিয়ন কমিটির পরিচিতি সভায় খালিশপুর থানা যুবদল জাতীয় সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত ফিলোন ফিড শরীয়তপুর ডিপোর উদ্বোধন অনুষ্ঠিত আত্রাই উপ জেলার ভ্রাম্যমান আদালতে মাদক সেবনের অভিযোগে দুইজনকে কারাদণ্ড প্রদান। র‍্যাবের পৃথক অভিযানে কক্সবাজারে হত্যা মামলার আসামি ও সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

জি-২০ সম্মেলনে যোগ দিতে গুজরাটের উদ্দেশ্যে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১৫ জুলাই, ২০২৩, ৩:১২ অপরাহ্ণ
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল (ফাইল ফটো)

নিউজ ডেস্ক

বাংলাদেশের একটি প্রতিনিধিদল আজ অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের নেতৃত্বে জি-২০ ইভেন্টে যোগ দিতে ভারতের গুজরাটের উদ্দেশ্যে রওনা হয়েছেন। জি-২০ দেশগুলোর মন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরদের সাথে দুই দিনের অনুষ্ঠানটি ১৭-১৮ জুলাই গুজরাটের গান্ধীনগরে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ জি-২০ এর সদস্য না হলেও আয়োজক দেশ ভারত বাংলাদেশসহ বিভিন্ন অঞ্চলের নয়টি দেশকে ‘অতিথি দেশ’ হিসেবে অন্তর্ভুক্ত করেছে। এই দেশগুলো জি-২০ শীর্ষ সম্মেলনের বিভিন্ন সভা ও ইভেন্টে অংশ নেবে।

অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ ‘অতিথি দেশ’ হিসেবে এই জি-২০ ইভেন্টে অংশগ্রহণ করবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দুই দিনের এই বৈঠকে অর্থমন্ত্রী বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতিতে সম্ভাব্য পদক্ষেপ ও বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি তুলে ধরবেন।
এছাড়া তিনি বিভিন্ন দেশের অর্থমন্ত্রীদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com