1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
ছয় দফা থেকেই বাংলার মানুষের মধ্যে স্বাধীনতার উন্মেষ আরো জাগ্রত হয় : প্রধানমন্ত্রী - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
পীরগঞ্জে কৃষক হত্যা: দুই মাস পর গ্রেপ্তার আসামি ঘোড়াঘাটে ভূয়া ডিবির প্রতারণার ফাঁদে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা মনিরামপুরে পুলিশের বিশেষ অভিযানে পরিত্যক্ত ওয়ানশুটার উদ্ধার, ইয়াবা’সহ যুবক আটক মাদকবিরোধী লড়াইয়ে যুব সমাজ সবচেয়ে বড় শক্তি  কাচপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে চান সমাজসেবক আল আমিন বন্দরটিলা মির্জা ম্যানসনের বিস্ফোরণের ঘটনায় রহস্য কাটেনি এখনো , তদন্তের অপেক্ষায় নগরবাসী মুলাদি ফেয়ার ক্লিনিক এর বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ তুলে রাকিব নামে ব্যবসায়ী শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে নবাগত অফিসার ইনচার্জ এর সাথে মতবিনিময় সভা বন্যাদুর্গত মানুষের পাশে স্বপ্নতরী স্বেচ্ছাসেবী যুব সংগঠন প্রধানমন্ত্রী’র বরিশাল সফর,গোপালগঞ্জে সাধারণ মানুষের ভালোবাসায় শিক্ত প্রধানমন্ত্রীকে

ছয় দফা থেকেই বাংলার মানুষের মধ্যে স্বাধীনতার উন্মেষ আরো জাগ্রত হয় : প্রধানমন্ত্রী

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ৮ জুন, ২০২৩, ৭:০০ পূর্বাহ্ণ

ডেস্ক রিপোর্ট

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মুলত ছয় দফা থেকেই বাংলার মানুষের মধ্যে স্বাধীনতার উন্মেষ আরো জাগ্রত হয়।

তিনি বলেন, ‘আমাদের স্বাধীনতা সংগ্রাম, মুক্তিযুদ্ধের বিজয়, সবকিছু অর্জন শ্রমিক নেতা মনু মিয়াসহ শহীদদের রক্তের অক্ষরে লেখা। শহীদের রক্ত কখনো বৃথা যায় না,
বৃথা যায়নি।’

জাতীয় সংসদে ঐতিহাসিক ছয় দফা নিয়ে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

জাতীয় সংসদে গতকাল পয়েন্ট অব অর্ডারে ৬ দফা দিবস নিয়ে আরও বক্তব্য রাখেন সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী, সরকারি দলের সদস্য আমীর হোসেন আমু, তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম ও আবুল কালাম আজাদ এবং জাতীয় পার্টির সদস্য কাজী ফিরোজ রশীদ।

সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী বলেন, ৬ দফার মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতিকে স্বাধীনতা ও মুক্তির মন্ত্রে উজ্জীবিত করেছিলেন।
সরকারি দলের সংসদ সদস্য আমির হোসেন আমু বলেন, ছয় দফা বাঙালি জাতির মুক্তির প্রথম সোপান। এই ছয় দফার মাধ্যমেই বাংলাদেশের স্বাধীনতার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ৬ দফা ঘোষণার পর বঙ্গবন্ধু সারা দেশে ৬ দফার পক্ষে জোয়ার তৈরি করেছিলেন। মানুষ বুঝেছিল বঙ্গবন্ধুই তাদের মুক্তিদাতা। মানুষ এই ৬ দফাকে তাদের মুক্তির সনদ, ‘ম্যাগনা কার্টা’ হিসেবে গ্রহণ করেছিল। এই ছয় দফার মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতার ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছিল।
তোফায়েল আহমেদ বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৬ দফার সিঁড়ি বেয়ে ধাপে ধাপে স্বাধীনতার পথে এগিয়েছে বাংলাদেশ। ৬ দফা ছিল বাংলাদেশের স্বাধীনতার লাভের রিহার্সেল।

সূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com